কলকাতা: চলতি মরসুমে রাজ্যের পাট চাষিরা তুলনামূলকভাবে কাঁচা পাটের দাম কিছুটা বেশি পেতে পারে । তার কারণ হল উৎসবের আগে ন্যূনতম সহায়ক মূল্যের থেকে সামান্য কিছু বেশি দরে তা কেনার সিদ্ধান্ত নিয়েছে পাট নিগম। সূত্রের খবর এই পদ্ধতিতে গতবছরও নিগম ৩০,০০০ কুইন্টাল কাঁচা পাট কিনেছিল।
এর ফলে উৎসবের আগে চাষিরা পাটের কিছুটা দাম হাতে পাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পদ্ধতিতে ইতিমধ্যেই পাট কেনা শুরু হয়েছে। এইভাবে পাট কিনে নিগম পরে তা নিলামের মাধ্যমে বেচবে।
বিক্রির সঙ্গে যাতে নগদ অর্থ মেলে তার জন্য অনেক সময় চাষীরা উদ্বৃত্ত পাট নিয়ে অপেক্ষা করেন। অনেক সময় দেখা যায় কেউ কেউ স্থানীয় হাটে পাট বেচতে গেলে প্রত্যাশামতো দাম পায় না। এইসব কথা মাথায় রেখে চলতি মরসুমের বাজারদর খতিয়ে দেখে নিগম পাট কেনার জন্য নির্ধারিত দাম স্থির করেছে।
পাট কেনার তিনদিনের মধ্যে চাষিদের পাটের দাম মেটাচ্ছে নিগম। যদিও ব্যবসায়ীরা চাইলেও নিগমের চেয়ে বেশি দাম দিয়ে চাষীদের কাছ থেকে সরাসরি পাট কিনে নিতে পারে। সে ক্ষেত্রে চাষীদের কিছুটা লাভই হবে।
The post সহায়ক মূল্যের বেশি দামে চাষিদের পাট বেচার সুযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/343EfXc