ট্রিকবিডিবাসীকে সালাম জানিয়ে নতুন পোষ্ট শুরু করছি।আশা করছি যে এই সুন্দর আবহাওয়ায় প্রত্যেকেই সুস্থ এবং সুন্দর আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি।যাই হোক আর বেশি কথা বলছি না।এবারে আসি মেইন পয়েন্টে।ঠিকাচ্ছে?
Motive of the post
ধরুন আপনি আপনার স্মার্টফোনের স্মার্টনেস , যেমনঃ ব্যাটারি কন্ডিশান , কমান্ড কন্ডিশান ইত্যাদি ধরে রাখার জন্য গেম আনইনস্টল করে রেখেছেন।হঠাৎ গেম খেলতে মন চাইলে মেমোরি গিয়ে দেখলেন যে একটা গেমও নাই।এবার লও ঠ্যালা।এখন আপনার মনকে প্রশমিত করার জন্য একটা গেম খেলতে পারেন।যা আপনার ফোনের মধ্যেই লুকিয়ে আছে।চলুন দেখে নেয়া যাক কিভাবে গেমটা আনবেন + খেলবেন।
FFollow these screenshot
Step 1: প্রথম সেটিংস এ যান।

Step 2: তারপর সবার নিচের এবাউটে যান।

Step 3: Android Version খুজে বের করে একটানা তিনবার দ্রুত চাপুন।

এরকম একটা Screen আসলে একবার চাপুন।

এইটা অতি সামান্য কঠিন।দ্রুততার সাথে ৬ বার চাপুন এবং লং প্রেস করে রাখুন কিছুক্ষণ।

আপনার গেম স্টার্ট হয়ে গেছে
।চিহ্নিত স্থানে একবার চাপলেই………………এবার কন্ট্রোল করুন।

গেমটা এরকম….


Method of play
এটা হলো একটা keeping balance গেম।স্ক্রিনে একবার টাচ করলে দেখবেন এন্ড্রয়েড সাইনটা উপরের দিকে উঠে গেছে।এভাবে ক্রমাগত টাচ করতে করতে এন্ড্রয়েড সাইনটাকে ইলেকট্রিক প্লাগ দুটোর মাঝ দিয়ে নিয়ে যেতে হবে।ব্যতিক্রম হলেই সাইনটা প্লাগের সংস্পর্শে এসে যাবে।এতে গেম ওভার হয়ে যাবে।এভাবে খেলুন আর মজ লুটে নিন।
বি.দ্র্ : “+” চেপে গেমকে হার্ড লেভেলে নিয়ে যেতে পারবেন।
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এটা আমি মার্শম্যালোতে (এন্ড্রয়েড ভার্সন 6.0) করেছি।তাই অন্যান্য ভার্সনের বেলায় কি হবে বলতে পারছি না।তাই দয়া করে কমেন্টে নিজের বংশের পরিচয় দিবেন নাহ।তবে আশা রাখছি কিছু একটা হবে।আবারও আসবো নতুন কোন ট্রিক নিয়ে।ভালো থাকবেন , সুস্থ থাকবেন , উৎসাহ দিয়ে পাশে থাকবেন।
Contact with me in Facebook
খোদা হাফেজ।
from Trickbd.com https://ift.tt/2ShaF9Q