[ব্যাসিক] ওয়েব ডিজাইনার হতে চান? আসুন আমাদের নিকট এবং বইটি পড়ুন। অধ্যায়-০২- এইচটিএমএল এবং আমার প্রথম মার্কাপ কোড

আসসালামুআলাইকুম বন্ধুরা,
কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি ইনাদ ইসলাম আবারো হাজির হলাম এই ওয়েব ডিজাইন বইটির দ্বিতীয় অধ্যায় এ। তো কি ভাবছেন আপনারা? আজ কি জানাবো? অথবা আজ আমরা কি শিখছি? আরে এত ব্যস্ত হবেন্না সবই বলছি আস্তে আস্তে। আজ আমরা যা শিখছিঃ-

আজকের সূচিপত্র
লেসন-০১ কোড লিখার জন্যে ইনিশিয়াল সেটাপ।
লেসন-০২ এইচটিএমএল নিয়ে কিছু খুটিনাটি।
লেসন-০৩ জীবনের প্রথম এইচটিএমএল কোড লিখা।
ফেবু আইডিঃ /inadislam.DH

তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেনা আমরা কি কি করবো। তাহলে চলুন শুরু করা যাক। তো আমাদের আজকের এই অধ্যায়ের লেসন-০১ এ যা আছে তা হলো “কোড লিখার ইনিশিয়াল সেটাপ”। তো কি ইনিশিয়াল সেটাপ। ভয় পাবেন্না এটা বেশি কিছু নয় কোড লিখার ইনিশিয়াল সেটাপ মানে আমরা কোথায় কোডগুলো লিখবো। তো আমার ক্ষেত্রে আমি আমার পছন্দের এডিটর “WebMasters Editor pro” এই এপ টি ব্যবহার করছি। আপনি যে এডিটর এ কম্ফোর্ট ফিল করেন আপনি সেটা বেছে নিন। এই ক্ষেত্রে আপনাকে বেশি কিছু করতে হবেনা শুধু প্লে-স্টোর এ যাবেন এবং সার্চ করবেন “HTML CODE EDITOR”। তাহলেই দেখবেন অনেকগুলো এপ আসবে সেখান থেকে যেকোন একটা সিলেক্ট করলেই হবে। আমি সাজেস্ট করবো আপনারা “AnWriter” অথবা আপনাদের প্রিয় “ES FILE EXPLORER” দিয়েও করতে পারেন। তাহলে আমাদের কড লেখার ব্যবস্থা হয়ে গেলো? আসুন এগিয়ে যাই

লেসন-০২ হলো “এইচটিএমএল সম্পর্কে কিছু খুটিনাটি”। তো খুটিনাটি বলতে কিছু কথা এইচটিএমএল এর সম্পর্কে যানা দরকার যা আগের অধ্যায়-এ আমি বলিনি। প্রথম কথা হলো এইচটিএমএল একটি মার্কাপ ল্যাংগুয়েজ এটি কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। দ্বিতীয়ত এটি মার্কাপ ল্যাংগুয়েজ বিধায় আপনি যদি আপনার কোডে ট্যাগ বা অন্য কোন কিছু(বিশাল বড় কিছু নয়) দিতে ভুলে যান অথবা না দেন এতে করে এইচটিএমএল আপনাকে কোন ওয়ার্নিং বা এরোর দেখাবেনা। তৃতীয় কথা হলো এইচটিএমএল খুবোই সহজ একটি ল্যাংগুয়েজ কঠিন কিছু নয়। আপনাকে যা করতে হবে আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করতে হবে। আর একটু প্যাক্টিস করতে হবে যাতে ভুলে না যান।

লেসন-০৩ “জীবনের প্রথম এইচটিএমএল কোড লিখা”। হয়তো আপনাদের অনেকের জীবনে এটা প্রথম না হতে পারে তবে অনেকের কাছেই প্রথম তাই কেও ভুল বুঝবেন্না। তো আমরা এখুনি আমাদের জীবনের প্রথম কোডটি লিখে ফেলবো। নিচে দেখুনঃ-

  1. প্রথমে আপনারা আপনাদের টেক্সট এডিটর ওপেন করুন। আমার ক্ষেত্রে আমি WebMasters Editor Pro ওপেন করলাম।
  2. তারপর (+) বাটনে ক্লিক করুন
  3. তারপর (HTML) এ ক্লিক করুন
  4. তারপর এরকম একটা স্ক্রীন আপনি দেখতে পাবেন।
  5. আপনি সব ক্লিয়ার করে দিন এবং একটা সাদা পেজ বানিয়ে নিন ঠিক নিচের টার মতো।
  6. আর নিচের মতো কোড টা লিখুন। নিচে কোড টা দেয়া হলোঃ-
  7. এবার উপরে কোনার ৩ ডট বাটনে ক্লিক করুন
  8. এবার “Save As” এ ক্লিক করুন
  9. এবার “Save” এ ক্লিক করুন
  10. এবার নিচে কোনার “Preview” বাটনে ক্লিক করুন
  11. হুররে আপনিও এখন বলতে পারেন আমি একজন ওয়েব ডিজাইনার। তবে বাইরের কাউকে বলতে যাবেন্না।

খুব খুশি লাগছে জীবনের প্রথম কোড লিখে?? হ্যা লাগারি কথা আরও ভালো লাগবে যদি আমার সাথে থাকেন আশা করি। আজকে এভাবে দেখিয়ে দিলাম এর পরে এভাবে দেখাবনা শুধু বলে যাবো আপনারা করবেন। তাই ভালো করে অনুশীলন করে নিন। তো আজকের মতো এতটুকুই পরের অধ্যায়ে আমরা আরো অনেক কছু জানার এবং বুঝার চেষ্টা করবো ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামুয়ালাইকুম। ধন্যবাদ।

ফেসবুকে আমি:-Inad Islam


from Trickbd.com https://ift.tt/2QdU0Cy
Post a Comment (0)
Previous Post Next Post