রহস্য ঘর:- প্যারালাল ইউনিভার্সের একটি সত্যি ঘটনা।

আমরা কোথায় থাকি? বোকার মত প্রশ্ন,তাই না? আমরা সবাই জানি আমরা পৃথিবীতে থাকি।
এক মাত্র পৃথিবীর আবহাওয়াই জীবের জন্ম নেওয়ার উপযুক্ত ছিল। তাই হাজার হাজার গ্রহ থাকতেও আমরা শুধু পৃথিবীতেই জন্মগ্রহণ করেছি। অন্তত এখন পর্যন্ত তাই ধারণা। বিজ্ঞানীরা এখন পর্যন্ত অন্য কোন গ্রহে প্রাণের সন্ধান পায়নি। আচ্ছা এই বিষয়টাকে একটু সাইডে রাখি। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে পরে একসময় আলোচনা করা যাবে।

আপনার কি কখনো মনে হয়েছে আপনি ভুল জায়গায় এসে পড়েছেন? রাস্তাটা আপনার চেনা ছিল৷ আপনার গন্তব্য সঠিক। কিন্তু হুট করেই সব পরিবর্তন হয়ে গেল! আপনি দেখলেন আপনার আশেপাশের পরিবেশ পালটে গেছে,মানুষ গুলো দেখতে অন্যরকম।
এমন ঘটনা যে কখনো ঘটবেনা তা আমরা জানি। কিন্তু আমি যদি বলি এমন কিছু হয়েছে। একবার না বেশ কয়েকবার হয়েছে। এখন হয়ত ভাবছেন– কি হয়েছে? কিছুই তো বুঝলাম না!
.
আমরা যে গ্রহে বাস করছি তার নাম “পৃথিবী” এছাড়া অন্য কোন গ্রহে প্রাণ নেই। কিন্তু বিজ্ঞানের মতে অন্য গ্রহে প্রাণ আছে। তা অসম্ভব কিছুনা,কিন্তু বিজ্ঞান এমনই এক জিনিস দাবি করে যা প্রায় অসম্ভব। বিজ্ঞানের মতে আমাদের এই পৃথিবীর মত আরো অনেক পৃথিবী রয়েছে। যেগুলো দেখতে হুবহু আমাদের পৃথিবীর মতই। সেখানেও আমার মত কেউ রয়েছে। সেখানেও রয়েছে মানুষের বসবাসের উপযোগী অবস্থা। এমনকি আমাদের মত দেখতে হুবহু কোন ব্যক্তি সেখানে রয়েছে। এই পৃথিবীতে আমি এখন গল্প লিখছি,কিন্তু সেখানে হয়ত সে তার বউ সামলাচ্ছে। এই বিষয়টাকে “প্যারালাল ইউনিভার্স” বা “মাল্টিভার্স” বলা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে প্যারালাল ইউনিভার্স একটাও হতে পারে আবার অসংখ্য হতে পারে।
শুরুর দিকে এটা অনেকটা কল্পবিজ্ঞানের অংশ ছিল। কিন্তু কল্পবিজ্ঞানের অনেক কিছুই এখন বাস্তব। আগে রোবট কথাটা সায়েন্স ফিকশনেই মানাত,এখন আমরা প্রতিনিয়ত রোবটদের সাহায্য নিচ্ছি। একসময় পৃথিবীর বাইরে যাওয়াটা অসম্ভব মনে হতো। তা শুধু বিভিন্ন সায়েন্স ফিকশন বইয়ের পাতায় মানাত,কিন্তু এখন আমাদের বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে পারি দিচ্ছে। তাহলে প্যারালাল ইউনিভার্স নিয়েও পজিটিভ কিছু ভাবা যায়। আর তার সত্যি প্রমাণ যদি থাকে তখন তো এটাকে বিশ্বাস করার জন্য আরেক ধাপ এগোনো যায়!
প্যারালাল ইউনিভার্স থেকে আমাদের এই পৃথিবীতে মানুষের আসা যাওয়ার ঘটনা ঘটেছে। অনেকে তারস্বাক্ষী,অনেকে তা ক্যামেরাবন্দী করেছে। সেরকম একটি গল্প বলছি এখন:-
.
১। ঘটনাটি ঘটেছিল এক এয়ার্পোট এ। একজন ব্যক্তি তার পাসপোর্ট দেখালে তাকে পুলিশের কাস্টাডিতে নেওয়া হয়। তিনি যে দেশে যাওয়ার জন্য পাসপোর্ট করেছেন সে নামে কোন দেশ ছিল না। তার পাসপোর্টটিকে অনেক ভাবে চেক করা হয়। কিন্তু কোন ভুল পাওয়া যায়নি। এমনকি সেখানে আসল সিল দেওয়া পর্যন্ত ছিল। তার কাছে যখন জানতে চাওয়া হলো এই দেশ টা ম্যাপের কোন যায়গায় তখন সে ম্যাপের কোথাও তার দেশটি খুঁজে পায়নি৷ কিন্তু তার দাবি ম্যাপটা ভুল ছিল। তখন পুলিশেরা তাকে ফ্রড,ধান্দাবাজ ভেবে একটি ঘরে আটকে রাখে এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা একটা লকারে রেখে দেয়,যে লকার শুধু একজনই খুলতে পারবে। কিন্তু পরের দিন ওই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি। বন্ধ ঘর থেকে সে হুট করেই উধাও হয়ে যায়। তাকে যে ঘরে আটকে রাখা হয়েছিল তা বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় সে ভেতর থেকে কিভাবে উধাও হতে পারে তা কেউ ভেবে পায়নি। পরবর্তীতে তার জিনিসপত্র গুলো লকার খুলে বের করতে গেলে দেখা যায় লকারের ভেতর কোন কিছুই নেই,কিন্তু লকারও বাইরে থেকে লক করা ছিল।
লোকটি কে ছিল। কোথা থেকে এসেছিল,আর কোথায় বা গেল তা আজও রহস্য। এই ঘটনাটিকে অনেকে প্যারালাল ইউনিভার্স এর সাথে জুড়ে দেন। ব্যক্তিটি হয়ত প্যারালাল ইউনিভার্স থেকে ভুল করে এসেছিল। কিন্তু প্রকৃতি তার ভুল বুঝতে পেরে তা সুধরে নেয়। কারণ প্রকৃতি ভুল পছন্দ করেনা।
.
লেখা: Sumit Sm

ধন্যবাদ সময় দিয়ে পড়ার জন্য 🙂

The post রহস্য ঘর:- প্যারালাল ইউনিভার্সের একটি সত্যি ঘটনা। appeared first on Trickbd.com.



from Trickbd.com http://bit.ly/2w9TNId
Post a Comment (0)
Previous Post Next Post