বরানগরের করোনা আক্রান্তকে আনা হল অ্যাপোলতে

কলকাতা: বরানগরের করোনা আক্রান্ত বৃদ্ধকে লেকটাউনের নাসিংহোম থেকে সরিয়ে আনা হল অ্যাপোলেতে৷ রবিবার ওই ব্যক্তির শরীরের COVID19 পজিটিভ পাওয়া যায়৷ কয়েকদিন আগেই করোনা উপসর্গ নিয়ে বরানগরের ওই ব্যক্তি ভর্তি হয়েছিলেন লেকটাউনের ড্যাফোডিল নার্সিংহোমে৷

সোমবার রাজ্য স্বাস্থ্য দভতরের তরফে করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে লেকটাউনের নার্সিংহোম থেকে আনা হল অ্যাপোলে হাসপাতালে৷ তাঁকে ওখানে ভেন্টিলেশনে দেওয়া হবে বলে জানা যাচ্ছে৷ পাশাপাশি লেকটাউনের ওই নাসিংহোমের করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা ডাক্তার ও নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ মোট ৫ জনকে নার্সিংহোমেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ এঁদেরও করোনা টেস্টে করা হবে৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই এই ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা কাজে যোগ দেবেন৷ আর পজিটিভ এসে তখনও ওনাদের পুরোপুরিভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানা গিয়েছে৷

করোনা রুখতে মানুষের অসেচতনতার জেরে এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে, বরানগরের এই আক্রান্ত তার প্রমাণ৷ মারণ এই ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধায় এবং রাজ্যের স্বাস্থ্য দফতর মানুষকে সচেতনার বর্তা দিলেও অনেকেই তা মানছেন না৷ বিদেশ বা ভিন রাজ্য থেকে আসা এবং করোনার উপসর্গ দেখা যাওয়ার পরও তা গোপন করে বা়ড়িতে অন্যদের সঙ্গে থেকে যাচ্ছেন৷ এপের আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে৷

যেমনটা করেছিলেন করোনায় আক্রান্ত প্রৌঢ়-র বাড়ি থেকে লুকানো হয়েছিল মারাত্মক তথ্য। জানা গিয়েছে, করোনা আক্রান্ত প্রৌঢ়ের ভাই ১৫ দিন আগে মধ্যপ্রদেশে গিয়েছিলেন। কিন্তু দেখান থেকে ফিরে আসার পর বেমালুম চেপে যাওয়া হয় সেই তথ্য। বর্তমানে তিনি আইসোলেশনে ভর্তি রয়েছেন।

তাঁর ভাইও জ্বরের কবলে পড়েছিলেন। কলকাতায় ফিরে প্রাথমিক ভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হ্যেছিলেন তিনি। এই পুরো তথ্যই গোপন করে যায় পরিবার। জানা গিয়েছে, প্রৌঢ় ও তাঁর ভাই একই বাড়িতে থাকতেন। গোটা ঘটনার খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।

বিস্তারিত আসছে…

The post বরানগরের করোনা আক্রান্তকে আনা হল অ্যাপোলতে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bygrNa
Post a Comment (0)
Previous Post Next Post