বরানগরের করোনা আক্রান্তের ভাইয়েরও ছিল ‘বাইরে’ যোগ, লুকানো হয়েছিল তথ্য

কলকাতা: করোনা নিয়ে সচেতনতার অভাবই বাড়িয়ে দিচ্ছে সমস্যা। করোনা রুখতে মানুষের অসেচতনতার জেরে এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে বহুগুণ। বহু মানুষ করোনা সংক্রান্ত তথ্য গোপন করছেন, যার জেরে করোনা মোকাবিলার সমস্যা বাড়ছে। সেই একই চিত্র এবার প্রকাশ্যে এল বরানগর থেকেও। করোনায় আক্রান্ত প্রৌঢ়-র বাড়ি থেকে লুকানো হয়েছিল মারাত্মক তথ্য।

জানা গিয়েছে, করোনা আক্রান্ত প্রৌঢ়ের ভাই ১৫ দিন আগে মধ্যপ্রদেশে গিয়েছিলেন। কিন্তু দেখান থেকে ফিরে আসার পর বেমালুম চেপে যাওয়া হয় সেই তথ্য। বর্তমানে তিনি আইসোলেশনে ভর্তি রয়েছেন।

সূত্র জানাচ্ছে, তাঁর ভাইও জ্বরের কবলে পড়েছিলেন। কলকাতায় ফিরে প্রাথমিক ভাবে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হ্যেছিলেন তিনি। এই পুরো তথ্যই গোপন করে যায় পরিবার। জানা গিয়েছে, প্রৌঢ় ও তাঁর ভাই একই বাড়িতে থাকতেন। গোটা ঘটনার খোঁজ নিচ্ছে স্বাস্থ্য দফতর।

অন্যদিকে রাজ্যে ফের করোনায় মৃত্যু হল একজনের। যার জেরে এখন পর্যন্ত মোট ২ জনের মৃত্যু হল। আক্রান্তের সংখ্যা ২১।

দেশের হিসেবে আক্রান্তের সংখ্যা ১১৪০। এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং সেরে উঠেছেন ১০২ জন। সব মিলিয়ে এখনই করোনা থেকে স্বস্তি পাচ্ছে না ভারত। কোনও ভাবেই দেশ যাতে তৃতীয় স্টেজে না যায় তার জন্যই আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সকলে।

The post বরানগরের করোনা আক্রান্তের ভাইয়েরও ছিল ‘বাইরে’ যোগ, লুকানো হয়েছিল তথ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3byejFa
Post a Comment (0)
Previous Post Next Post