সোমবার থেকেই শুরু, আসলে কী এই লকডাউন

কলকাতা: সোমবার থেকেই চারদিনের জন্য লকডাউন হতে চলেছে কলকাতা সহ পশ্চিমবঙ্গ। কম বেশি অনেকেই একথা জানেনও। কিন্তু অনেকেই জানেন না, কী এই লকডাউন? লকডাউন বলতে আক্ষরিক অর্থে বোঝায় জরুরি পরিস্থিতিতে মানুষের গতিবিধি বন্ধ করে দেওয়া। বর্তমানে করোনা রুখতে রাজ্য সরকার এই লকডাউন ঘোষণা করেছে।

যেহেতু করোনা ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে এই লকডাউন জারি করা হয়েছে, তাই এই লকডাউনে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। মানুষকে গৃহবন্দি করতেই এই লকডাউন।

স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে, লক ডাউনের মধ্যে মুদির দোকান, সবজির দোকান ও মাছ বাজার খোলা থাকবে। অন্যান্য দিনের মতোই মিলবে দুধ ও ডিম।

আরও পড়ুন – আতঙ্কিত হবেন না, লকডাউনের মধ্যেও রাজ্যে চালু থাকবে এই সব পরিষেবা

এলপিজি গ্যাস পরিষেবাও চালু থাকবে বলে জানানো হয়েছে। চালু থাকবে ইন্টারনেট, আইটি ও ডাক বিভাগ।পাশাপাশি মুদির ই-কমার্স, খাবার জিনিস, হোম ডেলিভারি ইত্যাদি পরিষেবা চালু রাখা হবে।

সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়া, সশস্ত্র বাহিনী ও আধা সামরিক বাহিনী, বিদ্যুত্‍‌ পরিষেবা ও দমকল ইত্যাদি ক্ষেত্র লকডাউনের আওতা থেকে বাইরে থাকছে। এছাড়া আইনশৃঙ্খলা, আদালত ও সংশোধনাগারের পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানা গিয়েছে।

এছাড়াও বিজ্ঞপ্তি অনুযায়ী হাসপাতাল, বিমানবন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ড পর্যন্ত পরিবহণ লকডাউনের আওতায় পড়বে না। খাদ্য ও অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী গাড়িগুলিকেও ছাড় দেওয়া হবে।

অন্যদিকে এই লকডাউনে ৭ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। তাছাড়া রাজ্যে জারি রয়েছে মহামারী আইন। এই সময় খুব খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবেন না। পুলিশ কড়া ব্যবস্থা নিতে পারে।

The post সোমবার থেকেই শুরু, আসলে কী এই লকডাউন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UslXKp
Post a Comment (0)
Previous Post Next Post