‘২০২১ সাল পর্যন্ত চলতে পারে করোনা সংকট, অসুস্থ হবে ৭৯ লাখ মানুষ’

লন্ডনঃ গোটা বিশ্বে মহামারির মতো ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। যতদিন এগোচ্ছে তত পরিস্থিতি খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর পূর্বাভাস দিল ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ। তাদের সতর্কবার্তা, ব্রিটেনে আগামী বছরের বসন্ত পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব চলতে পারে। আর সেই সময়ে সে দেশের ৭৯ লাখ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে। এমন আশঙ্কার কথা জানাচ্ছেন ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগ। তাদের আশঙ্কা, এই সময়ে সমস্ত ক্ষেত্রে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়তে পারে।

এই প্রথম ব্রিটেনের শীর্ষ পর্যায়ের স্বাস্থ্য আধিকারিকরা এমন তথ্য জানালেন। সরকারি তথ্য দেখা যাচ্ছে, আগামী এক বছরের ভিতরে ব্রিটেনে প্রায় শতকরা ৮০ ভাগ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এর মধ্যে শতকরা ১৫ ভাগেরও বেশি লোকের হাসপাতালে ভর্তি প্রয়োজন হবে। দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সাধারণ জনগণের পাশাপাশি হাসপাতাল, পুলিশ, ফায়ার ব্রিগেড এবং গণপরিবহনের মত গুরুত্বপূর্ণ পরিষেবায় জড়িত ব্যক্তিরাও আক্রান্ত হবেন। এই সমস্ত পেশার সঙ্গে যুক্ত প্রায় ৫০ লাখ মানুষ জড়িত।

সরকারি এই তথ্য ব্রিটেনের শীর্ষ পর্যায়ের আধিকারিক এবং গুরুত্বপূর্ণ সব হাসপাতালের সিনিয়র ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। ব্রিটেনে বর্তমানে প্রতিদিন প্রায় চার হাজার মানুষ পরীক্ষা করা হচ্ছে। আর এই সংখ্যা দশ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, উল্লেখ্য আমেরিকায় ইতিমধ্যেই প্রতিষেধকের শুরু হয়েছে। এক মহিলার উপর সেই প্রতিষেধক পরীক্ষা করা হয়েছে। আশার কথা শুনিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের ইতিহাসে এই প্রথম কোন ভ্যাকসিন এত তাড়াতাড়ি তৈরি করা হলো শুধু তাই নয় অ্যান্টিভাইরাল থেরাপির মাধ্যমে চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছে মার্কিন বিজ্ঞানীরা।

The post ‘২০২১ সাল পর্যন্ত চলতে পারে করোনা সংকট, অসুস্থ হবে ৭৯ লাখ মানুষ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3b6dIdw
Post a Comment (0)
Previous Post Next Post