বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে সৃজিৎ, ওপার বাংলায় গৃহবন্দি মিথিলা

কলকাতা: বিদেশ থেকে ফিরলেই কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে সরকার। ভারতে এই মুহূর্তে স্টেজ ২-তে রয়েছে করোনা ভাইরাস। তাই এখন থেকেই কড়া সতর্কতা জারি হয়েছে। নিয়ম মেনে তাই এই মুহূর্তে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন দুই তারকা। আর তার পরে বিমানবন্দর থেকে সোজা নিজেদের কোয়ারেন্টাইনে আইসোলেট করেছেন তাঁরা। আর এই জন্যই সৃজিতের মিথিলার সঙ্গে দেখা হওয়াতেও বাধ সেধেছে। করোনার জেরে নবদম্পতির দেখা হচ্ছে না আপাতত। তাই এখন ভিডিও কলের মাধ্যমেই যোগাযোগ রাখছেন সৃজিৎ মিথিলা।

তার উপরে সদ্য বিদেশ থেকে ফিরেছেন সৃজিৎ। তাই চিন্তায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা। ঘন ঘন তাই ভিডিও কলের মাধ্যমে স্বামীর খোঁজ রাখছেন তিনি। মেয়ে আইরাও বেশ চিন্তিত সৃজিৎকে নিয়ে। তাই নিয়ম করে পরিচালকের খোঁজ রাখছে সেই খুদেও।

আফ্রিকায় সেভাবে এখনও প্রভাব ফেলতে পারেনি করোনা। তাই বিমানবন্দর থেকে নেমে রাজারহাটের কোয়ারেন্টাইনে যাননি তিনি। বদলে নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকছেন তিনি। এমনকী, বাড়িতে আসা বন্ধ হয়েছে গাড়ির চালকেরও। সৃজিতের মা-ও রয়েছেন অন্য বাড়িতে।

ওই দিকে মিথিলাও গৃহবন্দি করেছেন নিজেকে। বাড়ি থেকেই কাজ করছেন তিনি। সেই ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী-সমাজকর্মী। কিন্তু সর্বপরি বিয়ের পরে একসঙ্গে থাকা হচ্ছেন তারকা দম্পতির।

প্রসঙ্গত, এই মুহূর্তে ভারতে আক্রান্তের সংখ্যা ২২৩। মৃত্যু হয়েছে ৫ জনের। কলকাতায় ২ জনের দেহে পাওয়া গিয়েছে কোভিড ১৯-এর উপস্থিতি।

The post বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে সৃজিৎ, ওপার বাংলায় গৃহবন্দি মিথিলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xiVRRZ
Post a Comment (0)
Previous Post Next Post