কলকাতা : রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । রোগীদের ভিড় বাড়ছে হাসপাতালগুলিতে। এরই মধ্যে একজন ডাক্তারের করোনা আক্রান্তের খবরে উদ্বেগ আরও বেড়েছে।
এমতাবস্তায় যে সব চিকিৎসক, নার্স ও হাসপাতালে অন্যান্য কর্মীরা করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শে যাচ্ছেন, তাদের সতর্কতামূলক কিছু ব্যবস্থা নিতে হচ্ছে। যার মধ্যে অন্যতম হলো একটি বিশেষ ধরনের পোষাক, মাস্ক ও গ্লাভস।
চাহিদার তুলনায় এই সব জিনিসের যোগান না পাওয়ায় সমস্যায় পড়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে আসলো কলকাতা।
সরকারি উদ্যোগে মহেশতলার কারখানায় তৈরি হচ্ছে বিশেষ পোশাক ,মাস্ক ও গ্লাভস। যুদ্ধকালীন তৎপরতায় প্রায় ২০০ জন শ্রমিক ৩ টি কারখানায় সপ্তাহের সাতদিনই কাজ চলছে। কারখানার কর্মীরা কোনও ছুটি না নিয়ে দিনরাত পোষাকের উৎপাদন করে চলেছেন।
কারখানার কর্নধার হাজি আসরফ আলি মোল্লা জানালেন ‘চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় এই দ্রব্যাদি নির্মাণের সময় আমরাও যথেষ্ট সতর্কতা অবলম্বন করছি। কারাখানার কর্মরত শ্রমিকরাও মাস্ক, গ্লাভস পড়ে নিজেদের সুরক্ষিত রাখছেন।
কিছুদিন আগে করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকা তহবিল তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, তহবিল গঠন করা ছাড়াও ৪ লক্ষ বিশেষ পোশাক, ২ লক্ষ সার্জিক্যাল মাস্ক, ২০ হাজার আইআর থার্মোমিটার, ৩০০ ভেন্টিলেটর এবং ৩টি ইসিএও মেশিন কেনার বরাত দিয়েছে রাজ্য সরকার।
দেশের পাশাপাশি রাজ্যেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২২। মৃত দুই।
এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বরানগরের করোনা আক্রান্ত ওই ব্যক্তি সংস্পর্শে আসা ২১ জনকে চিহ্নিত করা হয়েছে৷ এঁদের মধ্যে ১৮ জনকে নিয়ে রাখা হচ্ছে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে৷ বাকি তিনজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে বাঙুর হাতাপাতালে৷ কারণ এই তিনজনের শরীরে জ্বর রয়েছে৷ পাশাপাশি তেহট্টের একই পারিবারের করোনা আক্রান্ত পাঁচ জনের সংস্পর্শে থাকা ৩৯ জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর৷ এঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানা গিয়েছে৷
The post করোনা আতঙ্ক: মহেশতলায় তৈরি হচ্ছে করোনার বিশেষ পোশাক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ayY5vA