করোনায় মৃত্যুপুরী ইতালি, সংখ্যা দাঁড়াল ৫,৫০০

রোম: করোনার জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইতালিতে। মৃতের সংখ্যার বিচারে চিনকে বহুদিন আগেই পিছনে ফেলেছে এই দেশ। কিন্তু এবার অবস্থা ভয়ঙ্কর। মৃত বেড়ে দাঁড়াল ৫ হাজার ৫০০। একদিনে সামনে এসেছে ৬৫১ টি মৃত্যুর। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

সারা বিশ্বে এর আগে করোনায় এত বেশি লোকের মৃত্যু হয়নি। বলা যেতে পারে সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে সে দেশের প্রতিরোধ। তবে আশার কথা হল শনিবারের থেকে রবিবার ইতালিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও এই ব্রিদ্ধির হার ছিল অপেক্ষাকৃত অনেক কম। শনিবারের থেকে রবিবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৬,৬৩৮ জন। ৯ শতাংশ হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। যা কিনা অন্য দিনের চেয়ে তুলনায় অনেক কম। গত দু সপ্তাহ ধরে ১৫ শতাংশ হারে করে বাড়ছিল এই সংখ্যা।

ইতালিতে এখন পর্যন্ত ৭০২৪ জন মানুষ সেরে উঠেছেন বলে খবর মিলেছে। তবে করোনার কালো মেঘ এখনও ইতালির আকাশে। কবে নাগাদ ইতালিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে এখনও আশার বাণী শোনাতে পারছেন না কেউ। মনে করা হচ্ছে, সেখানে প্রথম থেকে সেভাবে সচেতনতা না নেওয়াতেই পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে শুরু করেছে।

বিশ্বের মোট ১৭৭টি দেশে মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪১ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে ১১ হাজারের কাছাকাছি সংখ্যায় মানুষের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর নিরিখে এই মুহূর্তে চিনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি৷

চিনে করোনা আক্রান্তদের মধ্যে ৭০,৪২০ জন সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও ৭,২৬৩ জন চিনের একাধিক হাসপাতালে ভর্তি রয়েছেন৷ যদিও এই ভাইরাসের উৎসস্থল উহানে নতুন করে কোনও করোনা আক্রান্তের খবর পাওয়া যায়নি গত তিনদিনে।

The post করোনায় মৃত্যুপুরী ইতালি, সংখ্যা দাঁড়াল ৫,৫০০ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xjXCyk
Post a Comment (0)
Previous Post Next Post