কলকাতায় করোনা আক্রান্ত হলেন আরও একজন। এবার আক্রান্ত বালিগঞ্জের এক বাসিন্দা।
গত ১৩ মার্চ লন্ডন থেকে কলকাতায় ফেরেন তিনি। এরপর থেকে ছিলেন হোম কোয়ারেন্টাইনে। এরপর তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সোয়াব টেস্টে তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি দেখা গিয়েছে। শুক্রবার নাইসেডের তরফ থেকে এই খবর জানানো হয়েছে।
১৩ তারিখ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতা আসেন এই তরুণ। দিল্লিতে ঘণ্টা দেড়েক ছিলেন। এরপর আসেন কলকাতায়। ১৬ তারিখ থেকে শুরু হয় সর্দি কাশি। ১৭ তারিখে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার গভীর রাতে জানা যায়, তাঁর রিপোর্ট পজিটিভ। তাঁর বাবা মা, ভাই, দাদু, ঠাকুমাকেও কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বালিগঞ্জে তাঁর আবাসনেও নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দফতর।
বিস্তারিত আসছে…
The post BREAKING: কলকাতায় করোনা আক্রান্ত বেড়ে ২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3b9i57K