BREAKING: রাজ্যে করোনায় মৃত বেড়ে ২, উত্তরবঙ্গ মেডিকেলে মৃত্যু মহিলার

কলকাতা: রাজ্যে করোনার বলি আরও ১। বিশেষ চিকিৎসা চলাকালীন উত্তরবঙ্গ মেডিকেলে রবিবার রাতেই মৃত্যু হল এক মহিলার। এরফলে রাজ্য করোনা আক্রান্ত হয়ে মৃত বেড়ে ২ জন।

অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এখনো পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২১।

১৬ মার্চ জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এক মহিলা। উপসর্গ থাকায় মহিলার লালা রস পরীক্ষা হয়। কালিম্পং এর বাসিন্দা ওই মহিলার করোনা পজিটিভ রিপোর্ট মেলে। উত্তরবঙ্গে প্রথম করনা আক্রান্ত ছিলেন তিনি। এবার উত্তরবঙ্গে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। ওই মহিলার বিদেশযাত্রার রেকর্ড রয়েছে জানা গিয়েছে। তার প্রাণ বাঁচাতে সবরকম চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতাল সুপার।

আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ওই মহিলার মেয়ে ও এক চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি চেন্নাই গিয়েছিলেন ওই মহিলা। চেন্নাই থেকে ফিরে আত্মীয়র বাড়িতে ওঠেন। স্বাস্থ্য দফতরের কর্তাদের প্রথমে তার ভিন রাজ্য থেকে আসার রেকর্ড দেননি ওই মহিলা। এমনকি ওই মহিলার বিদেশযাত্রার রেকর্ড রয়েছে বলেও জানা গিয়েছে।

উত্তরবঙ্গ মেডিকেল সূত্রে জানা গিয়েছে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই নতুন করে আরও অসুস্থ হয়ে পড়েন। সবরকম চেষ্টা করেন চিকিৎসকরা। দেওয়া হয় প্যারাসিটামল সহ প্রয়োজনীয় ওষুধ। রবিবার রাতে হঠাৎই শারীরিক অবস্থার আরও অবনতি হয়। শেষমেষ রাত দুটো নাগাদ মৃত্যু হয় কালিম্পং এর বাসিন্দা ওই মহিলার। উত্তরবঙ্গের তিনি প্রথম করনা আক্রান্ত হয়েছিলেন। এবার উত্তরবঙ্গে করুন আক্রান্ত হয়ে মৃত্যু হল ওই মহিলার। এটাই উত্তরবঙ্গে করোনার প্রথম মৃত্যু।

আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে রাখা হয়েছে ওই মহিলার মেয়েকে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তার মেয়েকে পর্যবেক্ষণে রেখেছেন। একইসঙ্গে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মৃত মহিলার সংস্পর্শে আসা এক চিকিৎসককেও।

The post BREAKING: রাজ্যে করোনায় মৃত বেড়ে ২, উত্তরবঙ্গ মেডিকেলে মৃত্যু মহিলার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UJQQtP
Post a Comment (0)
Previous Post Next Post