রাজ্যে নতুন করে আরও তিনজনের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫।
এর মধ্যে কলকাতায় দু’জন আক্রান্ত হয়েছেন ও মেদিনীপুরে একজন। মঙ্গলবার সকালে পাওয়া রিপোর্ট অনুযায়ী, মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ৩২ বছরের এক যুবক।
এছাড়া কলকাতায় আক্রান্ত আরও ২ জন। একজন ঢাকুরিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যজনের চিকিৎসা চলছে সল্টলেক আমরিতে। অন্যদিকে, রাজ্যে আরও এক জনের মৃত্যু হয়েছে করোনায়। হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে হল তিন।
বিস্তারিত আসছে…
The post BREAKING: রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৩, সংখ্যা বেড়ে ২৫ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UuKvDJ