এটিএম থেকেই হবে রিচার্জ, গ্রাহকদের জন্য দারুণ সুবিধান আনল JIO

নয়াদিল্লি: ২১ দিনের লক ডাউনে গোটা দেশ ঘরবন্দি। অতি প্রয়োজন না হলে বেরচ্ছেন না কেউ। এই পরিস্থিতিতে একাধিক সংস্থা কর্মীদের ঘরে থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। আর এই সময়ে গ্রাহকরা যাতে খুব সহজে নিজেদের ফোনের রিচার্জ করতে পারে সেই কারণে নিয়ে এল এক নতুন সুবিধা।

তবে সে ক্ষেত্রে গ্রাহকদের কাছে এ টি এম কার্ড থাকতে হবে। আর সেই কার্ড নিয়ে যে কোন এটিএম থেকে খুব সহজেই নিজের ফোনের রিচার্জ করে নিতে পারবেন গ্রাহকেরা। এই প্রথম এই জাতীয় সুবিধা নিয়ে এল রিলায়েন্স জিও।

এমনিতেই বাজারে আসার পরে খুব অল্প সময়ের মধ্যে নিজের জায়গা করে নিয়েছিল জিও। আকর্ষণীয় অফারের জেরে পিছিয়ে পরেছিল অন্যান্য নেটওয়ার্ক। তবে এক্ষেত্রে সময় লাগার কোন ব্যাপার নেই এছাড়া ওটিপি ব্যবহারের কোন প্রয়োজন নেই। খুব সহজেই যে কোন এটিএম থেকে এই কাজ করতে পারবেন তারা। এমনটাই জানা গিয়েছে জিওর টুইট থেকে। জিও গ্রাহকেরা এই সুবিধা নিতে পারবেন এক্সিস ব্যাংক, ডিসিবি ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, সহ বেশ কয়েকটি ব্যাক থেকে পাওয়া যাবে এই সুবিধা। তবে এই সুবিধা পেতে খুব সাধারণ কয়েকটা ধাপ মাথাতে রাখতে হবে। তবে এই নয়া সুবিধা আনাতে গ্রাহকেরা যে সুবিধা পাবে তা বলার অপেক্ষা রাখে না।

নিয়ম অনুসারে এটিএম কার্ড মেশিনে ঢোকাতে হবে। স্ক্রিনে থাকা রিচার্জ অপশনে ক্লিক করতে হবে। ওই অপ্সহনে ক্লিক করার পরে নিজের জিও নম্বর টি দিতে হবে। নম্বর টি দেওয়ার পরে ওকে অপশনে ক্লিক করতে হবে। তারপরে নিজের পিন নম্বর টি দিতে হবে। আর ঠিক যত অঙ্কের রিচার্জ করতে চান সেই টাকা লিখতে হবে স্ক্রিনে। চূড়ান্ত পদক্ষেপের পরে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট হয়ে যাবে। তবে এই নতুন পরিষেবা কেবলমাত্র আনা হয়েছে জিও গ্রাহকদের জন্য। এই পরিস্থিতিতে যাতে কোন রকম হয়রানির মধ্যে পরতে না হয় সেই কারণে জিওর তরফ থেকে আনা হয়েছে এই নয়া পদক্ষেপ।

The post এটিএম থেকেই হবে রিচার্জ, গ্রাহকদের জন্য দারুণ সুবিধান আনল JIO appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UxcgvA
Post a Comment (0)
Previous Post Next Post