ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, তবুও হুঁশজ্ঞান ফিরছে না সবজান্তা পাবলিকদের

স্টাফ রিপোর্টার,তমলুক: পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে যখন একদিনে ৩ জন পরিযায়ী শ্রমিকের করোনা ধরা পড়েছে,তখনও সচেতনতার অভাবে অনেকেই বিনা মাস্ক এবং সামাজিক দূরত্ব না মেনে ঘুরে বেড়াচ্ছেন।

এই নিয়ে জনগণের একাংশের কাছে সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হলে তারা সংবাদমাধ্যমকে হুমকি দিচ্ছে এবং দুর্ব্যবহার করছে।

সংবাদমাধ্যমকে যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় এবং এই মহামারীর সময়ে ডাক্তার নার্স এবং পুলিশ দের কাঁধে কাঁধ মিলিয়ে যে সংবাদ মাধ্যম কাজ করছে তাদের প্রতি এই দুর্ব্যবহার প্রশ্নের মুখে ফেলছে।

ফের মহিষাদলে মিলেছে করোনা পজেটিভ। এক মাস আগে মহিষাদল থানার পূর্ব শ্রীরামপুরে এক ব্যক্তির করোনা পজেটিভ মিলেছিলো। এবার মহিষাদল থানার গোপালপুর, ঘাগরা এবং বাবুরহাট এই তিন গ্রামে তিন ব্যক্তির শরীরে মিলেছে করোনা নমুনা।

আক্রান্ত তিনজন ব্যক্তিকে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্ত তিনজনই পরিযায়ী শ্রমিক বলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানান। বাইরে থেকে শহরে দল বেঁধে আসা পরিযায়ী শ্রমিকদের নিয়ে ব্লক ও জেলা প্রশাসন সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করুক, চাইছেন মহিষাদলের মানুষজন।

The post ঊর্ধ্বমুখী আক্রান্তের সংখ্যা, তবুও হুঁশজ্ঞান ফিরছে না সবজান্তা পাবলিকদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2M8Eurk
Post a Comment (0)
Previous Post Next Post