খুলল বদ্রীনাথ মন্দিরের দরজা, তবে অনুমতি নেই ভক্তদের

উত্তরাখণ্ড: শুক্রবার ভোর ৪টে ৩০ মিনিটে খুলে গিয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা। তবে মাত্র মূল পুরোহিতকে নিয়ে মাত্র ২৭ জন মন্দিরে ঢুকতে পারবেন বলেও জানা গিয়েছে।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, “ভক্তদের সেইসময় ঢোকার অনুমতি দেওয়া হবে না। করোনা মহামারিতে কেন্দ্রের জারি করা নির্দেশ মানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।

শীতকালে ছ’মাস বন্ধ থাকার পরে এপ্রিলের ২৯ তারিখে কেদারনাথ মন্দিরের দরজা খুলে গিয়েছে। তবে করোনা লকডাউনের জন্য কোনও ভক্তদের সেখানে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত জানিয়েছিলেন, বদ্রীনাথের দরজা এদিন খুলে দেওয়া হবে।

বিস্তারিত আসছে…

The post খুলল বদ্রীনাথ মন্দিরের দরজা, তবে অনুমতি নেই ভক্তদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bCYtZn
Post a Comment (0)
Previous Post Next Post