এবার কেরলে আটকে থাকা মহিলা শ্রমিকদের বিমানে করে ঘরে ফেরালেন সোনু

তিরুবনন্তপুরম: লকডাউন এ মানুষের ত্রাতার ভূমিকা পালন করছেন পর্দার খলনায়ক সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পর এবার আর এক মহৎ কাজ করলেন তিনি। কেরলে আটকে ছিলেন প্রচুর মহিলা শ্রমিক। এবার তাঁদের বিমানে করে ঘরে ফেরালেন সোনু সুদ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, কেরলের এরনাকুলামে আটকে ছিলেন ১৬৭ জন মহিলা শ্রমিক। এঁরা স্থানীয় কারখানায় সেলাই ও এমব্রয়ডারি কাজ করেন। কিন্তু লক ডাউন এর জন্য ওড়িশায় নিজেদের বাড়িতে ফিরতে পাচ্ছিলেন না তাঁরা। কারখানাও বন্ধ হয়ে গিয়েছিল। তাই বেশ বিপদের মধ্যেই দিন কাটাচ্ছিলেন তাঁরা। অবশেষে এখানেও মসিহার ভূমিকা পালন করলেন অভিনেতা সোনু সুদ।

সোনু সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, “আমি বিষয়টা জানতে পারি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ করি। আমি ও আমার বন্ধু নীতি গোয়েল ওদের কাছে পৌঁছই। আমরা বুঝি ওদের একমাত্র ফেরাতে হলে বিমানে ফেরাতে হবে।”

এর পরে আরো একটি সমস্যা দেখা যায় কারণ এই মুহূর্তে অধিকাংশ বিমান বন্দরে বন্ধ। কিন্তু কোচি বিমানবন্দর ও ভুবনেশ্বর বিমানবন্দর খোলার ব্যবস্থা করেন তিনি সরকারের সঙ্গে কথা বলে। শুক্রবার সকাল আটটায় বেঙ্গালুরু থেকে সনু একটি বিমান নিয়ে পৌঁছন কোচিতে। সেই বিমানে করে এই মহিলা শ্রমিকরা বাড়ি ফেরেন। এয়ার এশিয়ার বিমান তাঁদেরকে নিয়ে পৌছে ভুবনেশ্বরের। সেখান থেকেও তাদের যে যার বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেন সোনু।

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছেন পর্দার এই খলনায়ক। তাঁরা যাতে নিজের ঘরে ফিরতে পারেন তার জন্য অনবরত কাজ করে চলেছেন সোনু। আর তাই তারকা মহল থেকে রাজনৈতিক মহল সর্বত্র প্রশংসিত হচ্ছে অভিনেতা।

মহারাষ্ট্র থেকে বাসের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠিয়েছেন অভিনেতা। অনেকটা পথ যাতায়াতের জন্য তাঁদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছেন তিনি। সবচেয়ে বড় কথা বাড়িতে বসে নয়, রাস্তায় নেমে নিজে হাতে সবটা করেছেন অভিনেতা। শুধু মহারাষ্ট্রের নয়। অন্যান্য রাজ্যের জন্য তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। আর এইজন্যই সোনুকে রীতিমত মসিহার রূপে দেখছে সাধারণ মানুষ। কারণ শুধুমাত্র নিজের দায়িত্বে ১২ হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছেন পর্দার এই খলনায়ক। অনেকে আবার বাড়ি ফেরার জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করছেন।

১২ হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানোর পরে এবার তাদের জন্য নতুন পরিষেবা আনলেন অভিনেতা। ‌ পরিযায়ী শ্রমিকরা যে কোনরকম সাহায্যের জন্য এবার একটি টোল ফ্রি নম্বরে ফোন করে সোনুকে জানাতে পারবেন। নম্বরটি হল 18001213711

নিজেই টুইট করে সোনু জানিয়েছেন এই খবর। ‌ সোনু টুইট করে লিখেছেন, আপনি যদি মুম্বই থেকে নিজের বাড়িতে ফিরতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করুন। আপনারা কজন আছেন, কোথায় যেতে চান, সেটা জানান। আমি ও আমার টিমের সদস্যরা যথাসম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনাদের বাড়ি ফেরাতে।

The post এবার কেরলে আটকে থাকা মহিলা শ্রমিকদের বিমানে করে ঘরে ফেরালেন সোনু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3evY3G5
Post a Comment (0)
Previous Post Next Post