আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু ১৫ হাজার শূকর, জারি হাই অ্যালার্ট

গুয়াহাটি: করোনা আতঙ্কে জেরবার পৃথিবী। মারণ ব্যাধিতে ভুগছে এদেশও। ইতিমধ্যেই মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভাব ঘটেছে আফ্রিকান সোয়াইন ফিভারের। এই রোগের জেরে অসমে ইতিমধ্যে ১৫ হাজার শূকরের মৃত্যু হয়েছে। রাজ্য সরকার নানান প্রতিরোধ মূলক ব্যবস্থা নিলেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গায়।

রাজ্য সরকার ইতিমধ্যে সোয়াইন ফিভার প্রভাবিত দশটি জেলায় হাই অ্যালার্ট জারি করেছে। এছাড়া শূকর পালনকারী কৃষকদের জন্য ১৪৪ কোটি টাকার এককালীন আর্থিক প্যাকেজ সরবরাহ করতে কেন্দ্রকে অনুরোধ করেছে রাজ্য।

অসমের শুপালন মন্ত্রী অতুল বোরা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অসমের এই ক্রমবর্ধমান সংকটের কারণে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। প্রতিদিন মৃত্যু বাড়ছে। ১০ টি জেলা ইতিমধ্যে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যেই ১৪, ৯৯৯ টি শূকর মারা গেছে এবং চিন্তার বিষয় সংখ্যাটি বাড়ছে।” তিনি জানিয়েছেন, ইতিমধ্যে এবিষয়ে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছে।

অসম সরকারের এই মন্ত্রী বলেন, “প্রথমদিকে ছয়টি জেলা ক্ষতিগ্রস্থ হয়েছিল কিন্তু এখন এটি ৩৩ টি জেলার মধ্যে ১০ টি জেলায় ছড়িয়ে পড়েছে। রাজ্য সরকার নানান প্রতিরোধ মূলক ব্যবস্থা নিলেও এই ভাইরাস ছড়িয়ে পড়ছে নতুন নতুন জায়গায়।”

পাশাপাশি তিনি বলেন,”শুয়োরের মৃত্যুতে কৃষকদের ক্ষতিপূরণের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ১৪৪ কোটি টাকা দাবি করেছে অসম সরকার। এছাড়া যাতে ভাইরাস আরও ছড়িয়ে না যায় তা নিশ্চিত করতে আমরা বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে ১ কিমি অঞ্চল কন্টেন্টমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছি এবং ১০ কিমি অঞ্চলে নজরদারি চালানোর ব্যবস্থা করেছি। ”
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আফ্রিকায় জন্ম নেওয়া এই ফ্লু ইউরোপ মহাদেশ হয়ে এশিয়াতে ঢুকে পড়েছে। তারপর কোনওভাবে তা এদেশে পা-রেখেছে। এর আগে দেশে এই রোগ কখনও ছড়িয়ে পড়েনি। অসম সরকারের দাবি, চিন থেকে এই রোগ ভারতে এসেছে।

The post আফ্রিকান সোয়াইন ফিভারে মৃত্যু ১৫ হাজার শূকর, জারি হাই অ্যালার্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fTyCjh
Post a Comment (0)
Previous Post Next Post