স্টাফ রিপোর্টার , কলকাতা : একসঙ্গে পাঁচ জেলা শহরে কমল পেট্রোলের দাম। এমনটাই জানা যাচ্ছে বাজার সূত্রে। অনেক স্থানেই লকডাউনে অর্থনৈতিক ঘাটতি মেটাতে ব্যাপক হারে কড় বসানো হয়েছিল জ্বালানীর দামে। যার ফলে প্রত্যেক স্থানেই হু হু করে দাম বেড়ে যায় পেট্রোলের।
সারা বিশ্বে তেলের দাম তলানিয়ে থাকলেও ভারতের বিভিন্ন শহর থেকে শুরু করে রাজ্য এভাবেই জ্বালানীর দামকে ধরে রেখেছে। তবে গত দিন দুয়েক ধরে এবশ কয়েকটি স্থান থেকে পেট্রোলের দাম কিছুটা কমার খবর মিলছে। এবার একসঙ্গে চারটি এমন স্থানে মিলল পেট্রোলের দাম কমার খবর। সেই তালিকায় রয়েছে গুরুগ্রাম, জয়পুর, লখনউ, তিরুঅনন্তপুরমে। গুরুগ্রামে পেট্রোলের দাম কমেছে ১২ পয়সা, এখানে ১২ তারিখ দাম ছিল ৭১.২১ টাকা। ১৩ তারিখ ৯ পয়সা কমে ৭১.১২ টাকা হয়। সেটা আজ ১২ পয়সা কমে পুরো ৭১ টাকা হয়েছে।
জয়পুরে টানা ওঠা নামা করছে পেট্রোলের দাম। বিগত এক সপ্তাহে এখানে পেট্রোলের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল ১.১২ টাকা। সর্বোচ্চ দাম কমেছে ৯০ পয়সা। সেই উত্থান , পতনের মাধ্যমে আজ বৃহস্পতিবার ৪৩ পয়সা দাম কমেছে। ৭৭.৯৪ থেকে দাম কমে হয়েছে ৭৭.৫১ টাকা। লখনউতে দাম কমেছে চার পয়সা। সেখানে সবসময়েই দাম কমার দিকেই ছিল। আজ ৭৩.৯৪ থেকে দাম কমে হয়েছে ৭৩.৯০ টাকা। তিরুঅনন্তপুরমে ১২ পয়সা দাম কমেছে। ৭৩.১১ থেকে দাম কমে হয়েছে ৭২.৯৯ টাকা।
গত কাল এই তালিকায় নাম ছিল চেন্নাইয়েরও। সেখানে সাত পয়সা দাম কমে। ১৩মে চেন্নাইয়ে পেট্রোলের দাম ৭৫.৬১ থেকে কমে ৭৫.৫৪ টাকা হয়। কলকাতায় যথারীতি পেট্রোলের দাম ৭৩.৩০ টাকা। মুম্বইয়ে ৭৬.৩১ টাকা। বেঙ্গালুরুতে ৭৩.৫৫ টাকা, দিল্লিতে ৭১.২৬ টাকা প্রতি লিটার।
The post স্বস্তি, শহর থেকে জেলা, পেট্রোলের দামে বিরাট পতন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2WULFbB