কালবৈশাখীর রাত কাটতেই অঝোরে বৃষ্টি শুরু কলকাতায়

কাল বৈশাখীর দাপটে বুধবার সন্ধেয় কার্যত নতুন করে তছনছ হয়ে যায় রাজ্যের বেশ কিছু অংশ। বিশেষত কলকাতা শহরে গাছ পড়ে যাওয়ার মত ঘটনাও ঘটে।

এরপর বৃহস্পতিবার সকাল থেকে শুরু অঝোরে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন ভোর থেকেই শুরু হয়েছে ব্যাপক বৃষ্টি।

মূলত, উত্তর-পূর্ব ভারতের মেঘ এবং বৃষ্টির জন্য এই ঝড়-বৃষ্টি। বুধবার শহরে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল ৮৫ সর্বনিম্ন এবং ৭৫ শতাংশ। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

বুধবার সন্ধেয় ব্যাপক ঝয় হয়। কালবৈশাখীর গতিবেগ ছিল ৯৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা অন্যতম রেকর্ড।

বিস্তারিত আসছে…

The post কালবৈশাখীর রাত কাটতেই অঝোরে বৃষ্টি শুরু কলকাতায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AheyqG
Post a Comment (0)
Previous Post Next Post