আতঙ্কের মাঝে আশার আলো, করোনাজয়ী ৮ পরিযায়ী শ্রমিক

corona virus -2

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: করোনাময় পরিস্থিতিতে এই মুহূর্তে বাঁকুড়ার জন্য বড় খবর। ভালো খবরও বটে। ‘করোনা পজিটিভ’ হিসেবে ছাতনার ১১ জনের মধ্যে ৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেতে চলেছেন।

প্রসঙ্গত, গত ২২ মে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড টেস্টিং ল্যাবে পরীক্ষার জন্য ভিনরাজ্য থেকে আসা ১১ জন পরিযায়ী শ্রমিকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। গত ২৬ মে জানা যায়, ওই ১১ জন শ্রমিকই করোনা পজিটিভ। তাঁদের ২৭ মে দুর্গাপুরের একটি কোভিড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে ফের পরীক্ষার পর জানা যায় ১১ জনের মধ্যে ৮ জনের করোনা নেগেটিভ। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও আগামী কয়েক দিন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গিয়েছে। যদিও এ বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

The post আতঙ্কের মাঝে আশার আলো, করোনাজয়ী ৮ পরিযায়ী শ্রমিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eFTwBj
Post a Comment (0)
Previous Post Next Post