কলকাতা : যেখানে গোটা দেশ জুড়ে রেকর্ড সংখ্যক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, যেখানে লকডাউনের ক্রমশ শিথিলতা ভয় ধরাচ্ছে দেশের মানুষকে, সেখানে বাংলার জন্য সুখবর। একই দিনে কলকাতার এখটি হাসপাতাল থেকে ছাড়া পেলেন ১০১ জন করোনা আক্রান্ত রোগি। এঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
হাওড়ার সঞ্জীবন হাসপাতালকে পয়লা এপ্রিল থেকে করোনা হাসপাতাল বলে চিহ্নিত করা হয়েছে। ৪টি আইসিইউ সমেত করোনা রোগীদের জন্য এখানে ৭০টি শয্যা সংরক্ষিত করে রাখা হয়েছে। হাওড়া এই মূহুর্তে রাজ্যের অন্যতম হটস্পট। কলকাতার পরেই হাওড়ায় সর্বাধিক রোগি রয়েছেন, যাঁরা করোনা আক্রান্ত।
আপাতত ৫৭২ জন করোনা রোগি রয়েছে গোটা জেলা জুড়ে। সঞ্জীবনেই এসে ভর্তি হচ্ছেন হাওড়া ও হুগলির করোনা আক্রান্ত রোগিরা। এখনও পর্যন্ত এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে বেড়িয়েছেন ৩৫৪ জন রোগি। এর মধ্যে ১৩১ জন মহিলা, ২০১ জন পুরুষ ও ২২জন শিশু।
রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৭৭জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৩৪৪ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪,৮১৩ জন । শুক্রবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশ, বাংলায় নতুন করে ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০২ জনে।
এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২,৭৩৬ জন । গত ২৪ ঘন্টায় যে ৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে কলকাতার ২জন, হুগলির ২জন, উত্তর ২৪ পরগণার ১ জন, দক্ষিণ ২৪ পরগনা ১ জন এবং নদীয়ার ১ জন।
শুধু কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯৭৩ জনে। শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৬ জনে। কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৫২ জনের। তবে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪২ জন। এই পর্যন্ত কলকাতায় ৮২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাংলায় নতুন করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন আরও ১০৭ জন।
এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১, ৭৭৫ জন। যা শতাংশ হিসেবে ৩৬. ৮৭ শতাংশ। বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল নটা পর্যন্ত ৯, ২৮২ টি নমুনা পরীক্ষা হয়েছে। সেখানে ২৭৭ জন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।
The post আশার আলো, কলকাতায় একই দিনে সুস্থ ১০১ জন করোনা রোগী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Mce8EL