কলকাতা: আবারও রদবদল রাজ্য পুলিশে। করোনা আবহেই রাজ্য পুলিশে কর্মরত ইন্সপেক্টর পদমর্যাদার ৩৯ জন অফিসারকে পদোন্নতি দিয়ে ডেপুটি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রদফতরের তরফে এই পদোন্নতির নির্দেশিকা জারি করা হয়েছে। করোনার মাঝেই হঠাত কেন রাজ্য পুলিশে রদবদল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও নবান্ন সূত্রে খবর, এই বদলি একেবারেই রুটিন বদলি। এর পিছনে অন্য কোনও কারণ নেই।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কর্মরত পুলিশকর্মীরা নবান্নের তরফে প্রকাশিত এই পদোন্নতির তালিকায় রয়েছেন। সদ্য প্রকাশিত ওই নির্দেশিকা অনুযায়ী মালদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর আত্রেয়ী সেন পদোন্নতি পেয়ে ডিএসপি সিআইডি হবেন বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ থানার আইসি শ্যামল বিশ্বাস শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে এসিপি-র দায়িত্ব নেবেন।
নকশালবাড়ির সার্কেল ইন্সপেক্টর স্বপনকুমার সরকার শিলিগুড়ি কমিশনারেটে এসিপি পদে দায়িত্বগ্রহণ করবেন। আলিপুরদুয়ার থানার আইসি রবীন থাপা প্রোমোশন পেয়ে ওই জেলাতেই বর্ডার-এর ডিএসপি হচ্ছেন। স্বরাষ্ট্রদফতরের ওই নির্দেশিকা অনুযায়ী, রায়গঞ্জ পুলিশ জেলার নতুন ডিএসপি ট্রাফিক পদে আনা হচ্ছে এনডি শেরপাকে। আগে ওই পদে ছিলেন ডিএসপি সদর গোবিন্দ শিকদার।

রায়গঞ্জ জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ইন্সপেক্টর ধ্রুব প্রধান পদোন্নতি পেয়ে ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি এনফোর্সমেন্ট হচ্ছেন।
The post করোনা আবহেই রাজ্য পুলিশে রদবদলের নির্দেশিকা জারি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XEuIm6