নয়াদিল্লি: এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়ে পথে নামছে আরএসএস অনুমোদিত সংগঠন সহ ১০ টি ট্রেড ইউনিয়ন। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ এবং শ্রমিক বিরোধী সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ১০ জুন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ভারতীয় মজদুর সংঘ-এর নেতাদের সঙ্গে কোনও কথা না বলেই সরকারি সংস্থার বেসরকারিকরণ করায় মোদী সরকারের ওপর ক্ষুদ্ধ রয়েছে বিএমএস -এর নেতারা। মোদী সরকারের নীতি শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে ঘোষণা করে দেশব্যাপী আন্দোলনের কথা জানিয়েছে বিএমএস।
ভারতীয় মজদুর সংঘের জোনাল সম্পাদক পবন কুমার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তাঁরা ১০ জুন দেশ জুড়ে বিক্ষোভ করবে ও ধর্ণা দেবে। তিনি জানিয়েছেন, সংস্কারের নামে মোদী সরকার শ্রমিক বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। তাঁর বক্তব্য, এই সংস্কার প্যাকেজ দেশের স্বার্থের পরিপন্থী। সরকার সোনার ডিম পাড়া মুরগিটিকে মারতে চাইছেন বলে দাবি করেছেন তিনি।
ভারতীয় মজদুর সংঘ-এর নেতারা জানিয়েছেন, তাঁরা ‘সেভ পাবলিক সেক্টর, সেভ ইন্ডিয়া’ নামে প্রচার চালাবে। লাভজনক সংস্থাগুলি বিক্রি করতে দেশজুড়ে বিরোধিতা হবে বলে জানানো হয়েছে।
গত মঙ্গল এবং বুধবার বিএমএস ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে যেমন কয়লা, প্রতিরক্ষা, রেল, ডাক, ব্যাংক,বিমা, ইস্পাত, টেলিকম বিদ্যুৎ এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে বৈঠক করে। যেখানে আলোচনা হয় বেসরকারিকরণ রুখতে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়। ওই বৈঠকেই পর্যবেক্ষণ করা হয় সরকার কেমন ভাবে চেষ্টা করছে অন্যার্য সিদ্ধান্ত দেশের শ্রমিকদের উপর চাপিয়ে দেওয়ার।
ইউনিয়নের সাধারণ সম্পাদক ব্রজেশ উপাধ্যায় বৃহস্পতিবার বিবৃতি জারি করে জানিয়েছেন, বিএমএস লড়াই করে যেতে ততদিন দায়বদ্ধ যতদিন না সরকার শ্রমিক বিরোধী এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা বিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসে।
The post মোদী সরকারে বিরুদ্ধে আন্দোলনে নামছে আরএসএস অনুমোদিত সংগঠন সহ ১০ টি ট্রেড ইউনিয়ন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cAO2Gw