আনলক ওয়ান: সুরক্ষা সামগ্রী না-মেলায় বাস চালাতে নারাজ বাসকর্মীরা

স্টাফ রিপোর্টার,জলপাইগুড়ি: আনলক ওয়ানের দ্বিতীয় দফায় শিথিল লকডাউন। তবুও চালু হল না জলপাইগুড়ি-শিলিগুড়ি রুটের বাস পরিষেবা। বকেয়া মাইনে, পিপিই সহ অন্যান্য ব্যাক্তিগত সুরক্ষা সামগ্রীর দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিল জলপাইগুড়ি – শিলিগুড়ি রুটের বাস কর্মীরা।

ফলে জেলার অন্যান্য রুটে বাস চালু হলেও চলল না জলপাইগুড়ি – শিলিগুড়ি রুটের ২২ টি মিনিবাস। শুরু হয়েছে আনলক ওয়ান। সোমবার সকাল থেকেই দোকান পাট খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে গনপরিবহণ পরিষেবাও। করোনা আতঙ্ককে দূরে সরিয়ে রেখে গোটা রাজ্যের সঙ্গে ছন্দে ফিরতে শুরু করেছে উওরের জলপাইগুড়িও।

এদিন সরকারি বাসের পাশাপাশি জেলার সমস্ত রুটে চলেছে প্রাইভেট বাস। কিন্তু বকেয়া মাইনে ও অন্যান্য দাবি জানিয়ে বাস চালায়নি জলপাইগুড়ি – শিলিগুড়ি রুটের বাস কর্মীরা।

বাসকর্মী শ্যামল দাস বলেন,” জলপাইগুড়িতে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আমরা বাস চালাবো কিন্তু আমাদের সুরক্ষা সামগ্রী কোথায়? আড়াই মাসের বেশি সময় ধরে চলেছে লকডাউন। লকডাউন চলাকালীন আমরা মাত্র ৫০০টাকা মালিকদের কাছ থেকে পেয়েছি। তা দিয়ে চাল কিনব না পিপিই কিনব? তাই আমাদের দাবি লকডাউনেট বকেয়া মাইনে আমাদের দিতে হবে। পাশাপাশি, আমাদের করোনা মোকাবিলা করে বাস চালানোর জন্য যাবতীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিতে হবে। তবেই আমরা বাস চালাবো।”

ঘটনায় বাস মালিক সংগঠনের সম্পাদক মানস পাল বলেন, “লকডাউন হবার ফলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার পর তাঁদের কিছু টাকা দিয়েছি। এরবেশি আমাদের এখন সাধ্য নেই। পিপিই, গ্লাভস ইত্যাদি বিষয় নিয়ে আমাদের প্রশাসন থেকে বলা হয়েছিলো সেইগুলি দেওয়া হবে। কিন্তু এখনও দেওয়া হয়নি। বিষয়টি প্রশাসন কে জানাবো।”

ঘটনায় জলপাইগুড়ির জেলাশাসক অভিশেখ কুমার তিওয়ারি বলেন, ” এই বিষয়টি আমি আপনাদের কাছ থেকে জানতে পারলাম। আমি বিষয়টি নিয়ে খোঁজ নিচ্ছি।”

The post আনলক ওয়ান: সুরক্ষা সামগ্রী না-মেলায় বাস চালাতে নারাজ বাসকর্মীরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30nQJsx
Post a Comment (0)
Previous Post Next Post