৭.৪ রিখটার স্কেলে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ৭

মেক্সিকো সিটি: মেক্সিকোতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের জেরে বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতে পেরেছে সে দেশের সরকার। আহত কমপক্ষে ২৩ জন।

স্থানীয় সময় অনুসারে মঙ্গলবার রাতে এই ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু এখনও মৃতের সংখ্যা বাড়ছে। ৭.৪ রিখটার স্কেলের এই ভূমিকম্পের পর মেক্সিকো সিটিতে ১৫০০ বারেরও বেশি আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল অবশ্য ছিল ওয়াক্সাকা। যা মেক্সিকো সিটি থেকে ৭০০ কিমি দূরে।

জানা গিয়েছে ভয়াবহ এই ভূমিকম্পের দাপটে ক্ষতিগ্রস্থ হয়েছে কমপক্ষে ২০০০ টি বাড়ি। এখনও বিপর্যয় মোকাবিলা দল জাতীয় সড়ক থেকে ধ্বংসাবশেষ তোলার কাজ করছে।

মেক্সিকান অয়েল জানিয়েছে, ওয়াকাসার সালিনা ক্রুজে অবস্থিত শোধনাগারড়ি তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। ভূমিকম্পে নিহতদের মধ্যে একজন রিফাইনারি কর্মী, যিনি একটি উঁচু জায়গা থেকে পড়ে মারা গিয়েছেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল ভূমিকম্প হয় দেশেও। মিজোরাম ও নাগাল্যান্ডে পরপর ভূমিকম্প হয়। রবিবার থেকে বৃহস্পতিবার অবধি এই নিয়ে পঞ্চমবার ভূমিকম্পে কেঁপে ওঠে মিজোরাম।রিখটার স্কেলে ভুমিকম্পে তীব্রতা ছিল ৪.৫।

অন্যদিকে নাগাল্যান্ডে ভুমিকম্পে তীব্রতা ছিল ৩.৮ । রাত ৩টা বেজে ৩ মিনিটে কম্পন অনুভূত হয়। কোনও ক্ষয় ক্ষতি অবশ্য হয়নি।

The post ৭.৪ রিখটার স্কেলে ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ৭ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3exQCP9
Post a Comment (0)
Previous Post Next Post