লখনউ: দিল্লি সংলগ্ন ৬টি জেলায় নতুন করে নাইট কার্ফু চালু করতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। জানানো হয়েছে এই ৬টি জেলাতে যে সময়ে নাইট কার্ফু জারি করা হত, তা বদলে যাবে। ক্রমশ বাড়ছে করোনার প্রকোপ। সমাধানের পথ খুঁজছে রাজ্য সরকার। সেই রেশ ধরেই এবার নাইট কার্ফুর সময়সীমা বাড়াল উত্তরপ্রদেশের যোগী সরকার।
প্রশাসন জানিয়েছে নয়ডা, মেরঠ, গাজিয়াবাদ, বুলন্দশহর, হাপুর ও মুজফফরনগরে নাইট কার্ফুর সময়সীমা বাড়ানো হবে। দিল্লি এনসিআরের সংলগ্ন অ্ঞ্চল হিসেবে এখানে নাইট কার্ফুর সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশিকায় নাইট কার্ফু জারি থাকবে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত। আগে রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু জারি ছিল।
এদিন জানানো হয়েছে প্রকাশ্যে থুথু ফেলা,জরুরি প্রয়োজন ছাড়া বেরোনো ইত্যাদি কাজ করা যাবে না। বিশেষ করে কনটেনমেন্ট জোনগুলিতে এই নিয়ম কড়া ভাবে বলবৎ হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে উত্তরপ্রদেশে ১৯,৫৫৭ জন আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ৬,৩৭৫টি অ্যাক্টিভ কেস। সুস্থ হয়ে উঠেছেন ১২,৫৮৬ জন।
করোনা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন যতদিন না পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেককে ‘দো গজ দূরি’ মেনে চলতে হবে। একই সঙ্গে মাস্ক ও পড়তে হবে।
শুক্রবার উত্তরপ্রদেশে ‘আত্ম নির্ভর উত্তর প্রদেশ রোজগার যোজনা’ উদ্বোধনে ভিডিও কনফারেন্সে বার্তা দেওয়ার সময় এই বার্তা দেন নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, করোনার উদ্দেশ্যে লড়াই এখনই বন্ধ হওয়ার না। তিনি দেশবাসীকে কাজে বেরোতে বলে মাস্ক ও দো গজ দূরি মেনে চলতে বলেছেন।
উল্লেখ্য, করোনার মধ্যে লকডাউনে উত্তরপ্রদেশ ফিরেছ কোটি কোটি শ্রমিক।। এবার রাজ্যের মধ্যেই তাঁদের কাজের সুবিধা করে দেবার জন্য ‘আত্ম নির্ভর উত্তর প্রদেশ রোজগার যোজনা’ চালু করছে সরকার।
এই প্রকল্পের মাধ্যমে কাজ পাবেন এক কোটি মানুষ বলে জানিয়েছে রাজ্য সরকার। এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগী আদিত্যনাথ জানিয়ে দেন মূলত পরিযায়ী শ্রমিকদের জন্য এই কাজের সুযোগ তৈরি করা হচ্ছে। ভিন রাজ্য থেকে যাঁরা কাজ হারিয়ে এসেছেন, তাঁদের প্রথম সুযোগ দেওয়া হবে এই কর্মসংস্থানে।
এই কর্মসংস্থান অভিযান স্থানীয় স্তরে শিল্প তৈরিতে উৎসাহ দেবে। বিভিন্ন মাঝারি শিল্পের সঙ্গে এদের যুক্ত করে রোজগারের পথ খুলে দেওয়াই হবে এই প্রকল্পের লক্ষ্য।
The post নতুন করে নাইট কার্ফু ৬টি জেলায়, নয়া নির্দেশিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NyENwm