সর্বদলীয় বৈঠকের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ

ভোপাল : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী স্মরণে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছিল বিজেপি। মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে এই বৈঠক চলার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।

রবিবারই নিজের শারীরিক অসুস্থতার কথা তুলে কংগ্রেসকে দোষারোপ করেছিলেন প্রজ্ঞা। উল্লেখ্য দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। দুদিন আগেই চাঞ্চল্যকর দাবি করেন ভোপাল লোকসভা আসনের বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। রবিবার তিনি দাবি করেন কংগ্রেস তাঁর ওপর নির্যাতন চালাচ্ছে। এর জন্য তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। উল্লেখ্য মে মাসে এইমস-এ ভর্তি ছিলেন প্রজ্ঞা ঠাকুর। চোখ ও ক্যানসারের চিকিৎসা সেখানে চলছিল বলে দাবি বিজেপির।

রবিবার প্রজ্ঞা ঠাকুর যোগ দেন আন্তর্জাতিক যোগা দিবসে। রাজ্য বিজেপির সদর দফতরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ঠাকুর জানান তাঁর শারীরিক পরিস্থিতি ভালো নয়। রেটিনা ক্ষতিগ্রস্থ। এসবের মূলে রয়েছে কংগ্রেসের আমলে অত্যাচার বলে দাবি করেন তিনি।

কংগ্রেসের আমলে দীর্ঘ নয় বছর তাঁর ওপর অত্যাচার চলেছে বলে জানিয়ে প্রজ্ঞা সিং ঠাকুর বলেন তাঁর শরীরে কংগ্রেসের নির্যাতনের বহু চিহ্ন রয়েছে। তাঁর ডান চোখে দৃষ্টি শক্তি ক্ষীণ, আর বাম চোখে দৃষ্টি হারিয়েছেন। এসবই কংগ্রেসের অত্যাচারের ফল বলে জানান তিনি।

এর আগেও এই ধরণের মন্তব্য করেছেন সাধ্বী প্রজ্ঞা৷ তিনি বলেছিলেন, তাঁর অভিশাপেই জঙ্গিদের হাতে শহিদ হয়েছে ছিলেন মুম্বই সন্ত্রাসদমন শাখার প্রধান হেমন্ত কারকারে৷ একজন শহিদ দেশের গর্ব৷ তাঁকে নিয়ে এই ধরণের নিম্ন মানের মন্তব্য কি করে কোনও নেতা করতে পারেন? সেই প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷ তবে তাতে বিশেষ কিছু হেলদোল ছিল না প্রজ্ঞার৷ হেমন্ত কারকারেকে তিনি নাকি বলেছিলেন তাঁর সর্বনাশ হবে৷ সেই অভিশাপেই মৃত্যু হয় হেমন্তের৷

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৯ডিসেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে বিস্ফোরণে ৭জন প্রাণ হারায়, আহত হয় ১০০-এরও বেশি৷ আর এই ঘটনার ষড়যন্ত্রেই অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সাধ্বী প্রজ্ঞার৷

The post সর্বদলীয় বৈঠকের মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি সাংসদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37ZIUuW
Post a Comment (0)
Previous Post Next Post