নো মাস্ক, নো সিট, রায়গঞ্জে সচেতনতার পাঠ টোটোচালকদের

রায়গঞ্জ: করোনা আবহে মাস্ক ব্যবহার এখন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। মাস্ক ছাড়া যেমন মদের দোকানে মদ কেনা বন্ধ হয়েছে, তেমনই নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে দোকানে গেলেও মুখে মাস্ক থাকা আবশ্যক। বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পড়তে হচ্ছে নাগরিকদের। ব্যবসায়ীরাও মাস্ক ছাড়া ক্রেতাকে জিনিস বিক্রি করতে ইতস্তত বোধ করছেন। রায়গঞ্জে এবার টোটোয় উঠলেও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক।

করোনা আবহে নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে এবার আরও বেশি সচেতন রায়গঞ্জের টোটাচালকরা। টোটোতেও মাস্ক পরা বাধ্যতামুলক করা হয়েছে। টোটোচালকরা টোটোর সামনে লিখে দিয়েছেন, মাস্ক ছাড়া তাঁরা টোটোতে যাত্রী তুলবেন না। বিজেপি প্রভাবিত মজদুর সংগঠনের উদ্যোগেই টোটোচালকদের এই তৎপরতা।

উত্তর দিনাজপুর জেলার বিজেপির মজদুর সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগানো হয়েছে টোটোয়। সচেতন এই উদ্যোগকে দলমত নির্বিশেষে স্বাগত জানিয়েছেন টোটোচালকেরা। শহরের প্রতিটি টোটোর মধ্যে এই পোস্টার লাগানো হবে বলে জানান ভারতীয় মজদুর সংগঠনের জেলা সম্পাদক নারায়ণ চন্দ দাস।

রায়গঞ্জ শহরে প্রায় দেড় হাজার টোটো চলে। আনলক ১ পর্বে দিন কয়েক আগে থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে গণ পরিবহণ ব্যবস্থা। সরকারি নির্দেশ পেয়েই দীর্ঘদিন বাড়িতে থাকার পর টোটো নিয়ে পথে নেমেছেন চালকরা। রাজ্যের অন্য এলাকার মতোই রায়গঞ্জ শহরেও শুরু হয়েছে টোটো চলাচল।

তবে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে তৎপর টোটোচালকরা। যাঁরা মাস্ক ছাড়া টোটোয় চাপছেন, তাঁদের সতর্ক করে দেওয়া হচ্ছে। এখনও অধিকাংশ যাত্রীই রায়গঞ্জে টোটোয় ওঠার আগে মুখে মাস্ক পরে নিচ্ছেন। টোটোচালকদের এই সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

The post নো মাস্ক, নো সিট, রায়গঞ্জে সচেতনতার পাঠ টোটোচালকদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dNDYv3
Post a Comment (0)
Previous Post Next Post