মুম্বই: এবার পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। লকডাউনের ফলে দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছেন অভিনেতা সোনু সুদ। অভিনেত্রী স্বরা ভাস্করও পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবার পাশে দাঁড়ালেন বিগবি।
পরিযায়ী শ্রমিকদের জন্য তিনটি বিমানের ব্যবস্থা করলেন অমিতাভ বচ্চন। যাতে ৫০০ জন পরিযায়ী শ্রমিক বারাণসীতে তাঁদের বাড়ি ফিরতে পারেন। তবে এই প্রথম নয় এর আগেও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরতে সাহায্য করেছেন অমিতাভ।
বিগবির এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, “সবকিছুই খুব গোপনীয়তা রক্ষা করে করা হচ্ছে কারণ অমিতাভজি চান না এর প্রচার হোক। পরিযায়ী শ্রমিকদের অবস্থা দেখেই তিনি সাহায্যের হাত বাড়িয়েছেন। ইন্ডিগোর তিনটি বিমানের ব্যবস্থা করেছেন যাতে ৫০০ শ্রমিককে বাড়ি পৌঁছে দেওয়া হয়। প্রথমে ট্রেনের কথাই ভাবা হয়েছিল। কিন্তু লজিস্টিক এর কারণে সেটি হয়ে ওঠেনি।”
আরো পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি এই ব্যবস্থা করবেন বলে জানা গিয়েছে। শুধু বারানসী নয়। আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা যাতে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ও অন্যান্য রাজ্যতে বাড়ি ফিরতে পারেন তার ব্যবস্থা করবেন বিগবি। এই সমস্ত কর্মকাণ্ডটি অমিতাভ বচ্চনের খুব ঘনিষ্ঠ একজন দেখাশোনা করছেন।
এক সপ্তাহ আগেও পরিযায়ী শ্রমিকদের জন্য দশটি বাসের ব্যবস্থা করেছিলেন যাতে তাঁরা উত্তরপ্রদেশে বাড়িতে ফিরতে পারেন। ২৯ মে মুম্বইয়ের হাজি আলি দরগা থেকে এই বাসগুলি ছেড়েছিল। এছাড়াও অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশনের দৈনিক হিসেবে রোজগার করা ১ লক্ষ শ্রমিকদের অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছিলেন অমিতাভ বচ্চন।
প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে সোনু সুদ একের পর এক ব্যবস্থা নিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর। তিনি সোশ্যাল মিডিয়া ও টোল ফ্রি নম্বর এর মাধ্যমেও যোগাযোগ রাখছেন মানুষের সঙ্গে। টোল ফ্রি নম্বর এর মাধ্যমে তার কাছে অনেকেই সাহায্য চাইছেন।
The post ৫০০ জন পরিযায়ী শ্রমিককে ৩টি বিমানে করে বাড়ি ফেরানোর দায়িত্ব নিলেন বিগবি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XQdzHj