জেনেভা: ২০১৯ সালের ডিসেম্বরে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই মৃত্যুর সংখ্যা ৪ লাখ পেরিয়ে গিয়েছে, তেমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা এএফপি সূত্রে। জানা গিয়েছে, মোট মৃতের সংখ্যা ৪০০,০৫২। এই সংখ্যাটি শেষ দেড়মাসে একধাক্কায় দ্বিগুণ হয়েছে।
করোনায় মোট মৃত্যুর অর্ধেক ইউরোপে হয়েছে, মোট সংখ্যা ১৮৩,৪২৮ জন। এর মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র সবচেয়ে ক্ষতিগ্রস্ত বলেই জানা গিয়েছে। সেখানে সংক্রমণ ১,৯২০,০৬১ জন এবং মৃত্যু ১০৯,৮০২ ছাড়িয়ে গিয়েছে।
করোনায় মৃত্যুর নিরিখে তারপরেই রয়েছে ব্রিটেন ৪০,৫৪২ জন, এরপরেই ব্রাজিল ৩৫,৯৩০ জন, ইতালিতে ৩৩,৮৪৬ জন এবং ফ্রান্সে ২৯,১৪২ জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে সংক্রমণ এবং আক্রান্ত হয়ে মৃত্যু একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে ব্রাজিলে। তাই লাতিন আমেরিকাই বর্তমানে করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রকের তরফে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা অস্বীকার করা হয়, পরে বদলে দেওয়া হয় তথ্য।
করোনা সংক্রমণ রুখতে যে সব দেশ লকডাউন কর্মসূচি নিয়েছে। কোনওভাবেই যেন সেই কর্মসূচি বন্ধ না হয়। লকডাউন তুলে নিলেই নতুন করে করোনা হামলা হবে। সেটি আরও ভয়াবহ আকার নেবে। হু এমনই সতর্কতা দিয়েছে। তবে হু সতর্ক করার পরেও বিভিন্ন দেশ লকডাউন শিখিল ও তুলে নেওয়ার পথে হাঁটছে।
নতুন করে করোনা সংক্রমণ হচ্ছে। দক্ষিণ কোরিয়ার কিছু অংশে ফের চালু হয়েছে লকডাউন। একইভাবে লকডাউন শিথিল করায় দক্ষিণ এশিয়ায় ভারত ও বাংলাদেশে করোনার সংক্রমণ খুবই চিন্তাজনক।
সম্প্রতি হু সদস্য ছেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই পথের শরিক হতে চলেছে দক্ষিণ আমেরিকার অন্যতম দেশ ব্রাজিল। মার্কিন সরকারের সঙ্গে হু সংঘাতের ইস্যু ছিল চিনের ভূমিকা। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পিছনে চিনের বিরুদ্ধে লাগাতার মন্তব্য করেন ট্রাম্প। পাশপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে চিনেরই অঙ্গুলি হেলনে চলছে এমনই অবস্থান নেন।
এরপর হু এবং মার্কিন সরকারের সংঘাত বাড়তেই থাকে। শেষ পর্যন্ত হু সদস্য ছেড়েছে মার্কিন সরকার। তার আগেই আর্থিক অনুদান বন্ধ করা হয়। এবার ট্রাম্পের ঘনিষ্ঠ ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে হু সংঘাত বাড়ছে। করোনাভাইরাসে পর্যুদস্ত ব্রাজিল। আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের বেশি। মৃত ৩৫ হাজারের বেশি। এই পরিস্থিতিতে সংক্রমণ প্রতিরোধের আগেই লকডাউন প্রত্যাহারের ঝুঁকি নিয়েছে ব্রাজিল সরকার।
The post বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ৪ লাখ পেরিয়েছে, সবচেয়ে বিধ্বস্ত আমেরিকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dU7lf6