এবার গ্রামে গিয়ে শিক্ষকদের সঙ্গে পড়ালেন ডি আই

প্রীতম সরকার, রায়গঞ্জ: এবার শিক্ষকদের সঙ্গে গ্রামে গিয়ে কচিকাঁচাদের পড়ালেন খোদ জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক (ডি আই) দীপক কুমার ভক্ত। জুলাই মাসেও খুলবে না স্কুল। দীর্ঘ লকডাউনে স্কুল বন্ধ থাকায় পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে ক্ষুদে পড়ুয়ারা। এরকম ৫০ জন আদিবাসী ছাত্রছাত্রীদের কাছে পড়াশোনার সুযোগ পৌঁছে দেওয়ার জন্য শনিবার পাঠদান করলেন শিক্ষকেরা।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এবং রায়গঞ্জ পূর্ব চক্রের ব্যবস্থাপনায় মহেশপুর আদিবাসী গ্রামে স্থানীয় মন্টু হেমব্রমের বাড়িতে অনুষ্ঠিত হলো পঠন পাঠন প্রক্রিয়া এবং খাতা, পেন, মাস্ক সহ শিক্ষাসামগ্রী বিতরণ। জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছাত্রছাত্রীদের পাঠদানে অংশ নেন।

এদিনের কর্মসূচিতে অংশ নিয়ে দীপকবাবু বলেন, “প্রত্যন্ত এলাকায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য এ ধরনের পঠন পঠন কার্যক্রম ও শিক্ষাসামগ্রী বিতরণ প্রশংসনীয় পদক্ষেপ। স্কুল বন্ধ থাকলেও আগামীতে জেলার শিক্ষক শিক্ষিকারা তাদের নিজ এলাকায় উপযুক্ত দূরত্ববিধি মেনে গ্রুপ লার্নিং এর উদ্যোগ নিলে শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রয়োজনে বাংলার শিক্ষা পোর্টালে যে মূল্যায়ন পত্র দেওয়া আছে তাও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে দেওয়া যেতে পারে।” এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান, লিয়াকত হোসেন সহ অন্যন্য শিক্ষকরা।

The post এবার গ্রামে গিয়ে শিক্ষকদের সঙ্গে পড়ালেন ডি আই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YwKMa1
Post a Comment (0)
Previous Post Next Post