পাটনা: অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হননি, তাঁকে খুন করা হয়েছে বলে দাবি বিহারের জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদবের। সুশান্তের মৃত্যুর ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন ওই নেতা। পাটনায় সুশান্তের পৈতৃক বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেছেন বিহারের এই রাজনীতিবিদ।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ গোটা দেশ। শুধু বলিউড নয়, রাজনৈতিক জগতও শোকস্তব্ধ। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান করা হলেও, অভিনেতাকে খুন করা হয়েছে বলে দাবি সুশান্তের আত্মীয়ের।

জানা গিয়েছে, রবিবার ঘটনার আগে মুম্বইয়ের ফ্ল্যাটে বন্ধুদের সঙ্গে আড্ডাও দিয়েছিলেন সুশান্ত। সকালে তাঁর পরিচারিকা দরজা না খুলতে পারায় লোকজনকে ডাকেন। পরে মেকানিক ডেকে আনা হয়।
দরজা খুলে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। বিহারের পূর্ণিয়ার বাসিন্দা তিনি। সোমবার মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের শেষকৃত্য করবে পরিবার।

এদিন সকালে বিহার থেকে বিমানে মুম্বই উড়ে গিয়েছেন পরিবারের সদস্যরা। এবার সুশান্তের মৃত্যু আত্মহত্যার কারণে হয়নি বলে দাবি বিহারের রাজনীতিবিদ তথা জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদবের। তিনি এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন।

এর আগে সুশান্তের এক আত্মীয়ও একই দাবি করেছিলেন। তাঁর আত্মীয় আরসি সিংয়ের মতে, ‘সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করা হয়েছে।’ নব ভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছিলেন তিনি।
The post ‘আত্মহত্যা নয়, খুন হয়েছেন সুশান্ত’, দাবি জন-অধিকার পার্টির প্রধানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YOUKUz