বুধবার থেকে কলকাতা পুরসভার কর্মীদের যাতায়াতের জন্য চলবে মোট ১১টি বাস

স্টাফ রিপোর্টার, কলকাতা: বুধবার থেকে পুর কর্মীদের অফিস যাতায়াতের জন্য মোট ১১টি বাস চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে বাসগুলো ছাড়বে। বিকেলে বাস ছাড়বে ৫ টায়।

কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, জোকা, ডায়মন্ডহারবার, কল্যাণী, বারাকপুর, গার্ডেনরিচ, বারুইপুর, বারাসত, গার্ডেনরিচ সহ নটি জায়গা থেকে বাসগুলো ছাড়বে।

সোমবার ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ছোট লালবাড়িতে।পুরসভার এই সার্কুলার ঘিরে কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, রাজ্য সরকার ৭০ শতাংশ হাজিরায় কথা বলছে, সেক্ষেত্রে পুরসভা কীভাবে এই নির্দেশ অমান্য করে একশো শতাংশ হাজিরার সার্কুলার জারি করে? এতে কি আদৌ সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে? স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে।

 সরকারি বাসে ওঠার উপায় নেই। বেসরকারি বাসও খুব কম। কর্মীদের ক্ষোভ প্রশমিত করতেই বাসের ব্যবস্থা করেছে পুর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে খুলছে কলকাতা হাইকোর্টও। কর্মীদের জন্য তারাও বাসের ব্যবস্থা করেছে।

The post বুধবার থেকে কলকাতা পুরসভার কর্মীদের যাতায়াতের জন্য চলবে মোট ১১টি বাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XMV2eZ
Post a Comment (0)
Previous Post Next Post