করোনা-আমফান নিয়ে বিজেপির অপপ্রচার রুখতে ২৯৪টি কেন্দ্রেই পালটা প্রচার হবে: পার্থ

স্টাফ রিপোর্টার, কলকাতা: একুশের বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের অন্দরে প্রস্তুতির ঘণ্টা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানালেন, করোনা-আমফান নিয়ে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই পালটা প্রচারে নামবে তৃণমূল। তার রূপরেখা নিজে ঠিক করে দিয়েছেন দলের সুপ্রিমো।

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, করোনা মোকাবিলায় বাংলা নিজে যেভাবে লড়ছে, সেই কৃতিত্ব স্বীকার না করে একাধিক উলটে অপপ্রচার করেছে বিজেপি। ইচ্ছে করে বাংলায় ত্রুটিপূর্ণ টেস্ট কিট পাঠানো হয়েছে। তারপরও বাংলায় করোনায় মৃত্যুর হার অনেক কম বলে দাবি তাঁর।আমফান পরিস্থিতিতেও বিজেপির বিরুদ্ধে হীন রাজনীতির অভিযোগে সরব হয়েছেন তৃণমূল মহাসচিব।

শুক্রবারই দলের বাছাই করা নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মমতা বন্দোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, করোনা ও আমফান-এর ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করেই এই নির্বাচন আবর্তিত হতে চলেছে। তাই বিরোধীদের ‘অপ্রচার’ রুখতে শাসক দলের নেতা-কর্মীদের এখন থেকেই জবাব দিতে হবে।

তৃণমূল সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, বিজেপির অপ্রচার- এর জবাবে তৃণমূলের নেতা-কর্মীদের একেবারে ব্লক স্তর পর্যন্ত পাল্টা প্রচার করতে হবে।

The post করোনা-আমফান নিয়ে বিজেপির অপপ্রচার রুখতে ২৯৪টি কেন্দ্রেই পালটা প্রচার হবে: পার্থ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UfF3Eo
Post a Comment (0)
Previous Post Next Post