কলকাতা সহ একসঙ্গে তিন জেলায় ঝেঁপে বৃষ্টি, দুয়ারে বর্ষা

স্টাফ রিপোর্টার , কলকাতা :  মেঘলা আকশে তিন জেলায় শুরু ঝেঁপে বৃষ্টি। কিছুক্ষণ আগেই বৃষ্টির পূর্বাভাস দেয় হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে  হাওরা,কলকাতা, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে। তবে ঝড়ো হাওয়া? না সে এবার বিদায় নিয়েছে। এবার কেবলই বৃষ্টির পালা। এই বৃষ্টি প্রাক বর্ষার তা আগেই জানিয়েছে হাওয়া অফিস। প্রসঙ্গত পূর্বাভাস মেনে আজ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা ছিল একটু বেলা গড়াতেই শুরু হয় মেঘ গুড়গুড় । এখন চলছে বৃষ্টি। এই বৃষ্টির পরিমান ক্রমে বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

এদিকে এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গ সহ কলকাতার আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমেছে। অন্তত কলকাতার সকালের তাপমাত্রা এমনটাই জানাচ্ছে। শুক্রবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা একটু কমে বুধবারের তুলনায়। সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৪ সর্বনিম্ন ৮১ শতাংশ। বর্ষা যে আরও সামনে এসে গিয়েছে তা আবারও জানান দিচ্ছে ক্রমশ অতিরিক্ত বাতাসে জ্বলীয় বাষ্পের পরিমান। শহরে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৪.৬ মিলিমিটার। দমদমে ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সল্টলেকে বৃষ্টি হয়েছে ১৩.২ মিলিমিটার।

বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তা যে শুক্রবার বৃষ্টিতে কমেছে তা স্পষ্ট। তবে আর্দ্রতা কমে চড়ছে। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ। ওইদিন বৃষ্টির দেখা মেলেনি। আজ শুক্রবার শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩২ থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৪ শতাংশ , সর্বনিম্ন ৫৬ শতাংশ। সোমবার বৃষ্টি হয়েছিল ২৪.৪ মিলিমিটার। তাপমাত্রা থাকার কথা ছিল সর্বোচ্চ ৩৬ থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেটাই হয়েছিল। অল্প বিস্তর বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু মেঘ এলাকাভিত্তিক ভাবে শক্তিশালী হয়নি , তাই বৃষ্টি মেলেনি। সোমবার যেমন কলকাতা সংলগ্ন হাওড়ার শালকিয়ায় বৃষ্টি হয় কিন্তু বেলগাছিয়া থেকে কদমতলা চত্বরে কয়েক পশলা বৃষ্টি বেশি কিছু হয়নি। গত ২৪ ঘণ্টায় দমদমে বৃষ্টি হয় ছিটেফোঁটা, সল্টলেকে বৃষ্টি হয়নি।

কলকাতায় গত সপ্তাহে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছিল পারদ। আর্দ্রতার পরিমান যথারীতি চরমে ছিল। সর্বোচ্চ ৮৬ শতাংশ, সর্বনিম্ন ৪৪ শতাংশ। বৃষ্টি মেলেনি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ছিল। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম ছিল। শনিবার সকালে পারদ চড়ে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দমদমের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকের তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

The post কলকাতা সহ একসঙ্গে তিন জেলায় ঝেঁপে বৃষ্টি, দুয়ারে বর্ষা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30yobMR
Post a Comment (0)
Previous Post Next Post