করোনা আয়ের বৈষম্য কমাবে: এস বি আই রিপোর্ট

মুম্বই: করোনা ভাইরাসের প্রকোপ রাজ্যগুলি মধ্যেকার আয় বৈষম্য ঘুচিয়ে দিতে পারে। স্টেট ব্যাংকের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট এমনই ইঙ্গিত দিয়েছে। দেশের মাথাপিছু আয় কমার পাশাপাশি ধনী রাজ্যগুলির আয় তুলনায় বেশি কমতে পারে বলেই মনে করছে ওই রিপোর্ট।

ওই রিপোর্টে অনুসারে, করোনা সংকটের জেরে চলতি আর্থিক বছরে দেশে মাথাপিছু আয় ৫.৪ শতাংশ কমবে। সে ক্ষেত্রে দিল্লি চন্ডিগড় গুজরাট মহারাষ্ট্র মতো ধনী রাজ্যগুলির বাসিন্দাদের মাথাপিছু আয় ১০-১৫ শতাংশ কমে যেতে পারে। এর ফলে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া রাজ্যগুলির সঙ্গে ধনী রাজ্য গুলির আয়ের বৈষম্য কমে যেতে পারে অনেকটাই।

জাতীয় উৎপাদন এবং আয় কমায় দেশের মাথাপিছু আয় ৫.৪ শতাংশ কমে গিয়ে ২০২০-২১ সালে ১.৪৩ লক্ষ টাকায় নেমে আসতে পারে বলে মনে করছে স্টেট ব্যাংকের এই রিপোর্ট।

গত ২৫ মার্চ থেকে মাস লকডাউন জারি হয়ে দুই মাসের বেশি সময় তা চলায় ব্যবসা বাণিজ্য তথা কলকারখানায় উৎপাদন স্তব্ধ হয়ে গিয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর। রিপোর্ট মনে করছে, এর ফলে জিডিপি কমে যাবে ৩.৮ শতাংশ।

তবে জিডিপির যে হারে কমবে তারচেয়ে বেশি হারে মাথাপিছু আয় কমবে বলে মনে করা হচ্ছে। আর গরিব রাজ্যগুলির তুলনায় ধনী রাজ্য গুলির ‌ আয়ের তুলনায় বেশি কমবে।

মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ বিহার প্রভৃতি রাজ্যে মাথাপিছু আয় ৮ শতাংশের মতো কমতে পারে বলে মনে করছে ওই রিপোর্ট।এর ফলে দেশে রাজ্যগুলির মধ্যে যে আয় বৈষম্য ছিল সেটা করোনা কমিয়ে দিতে পারে।

প্রসঙ্গত,এসবিআই আগেই জানিয়েছিল, করোনা সংকট এবং লকডাউনের জেরে জিডিপি সংকুচিত হতে পারে। তখন মহারাষ্ট্র গুজরাট দিল্লি চন্ডিগড়ের মত শিল্পোন্নত রাজ্যগুলি যেখানে করোনা সংক্রমণ বেশি দেখা গিয়েছে সেখানে উৎপাদন এবং আয় বেশি করে মার খাবে।

এই সব রাজ্যেই প্রচুর পরিযায়ী শ্রমিক ছিল যাদের অনেকেই নিজ নিজ রাজ্যে ইতিমধ্যে ফিরে গিয়েছে। ফলে আনলকডাউন শুরু হলে এই সব রাজ্যের শ্রমিকের অভাব দেখা দিচ্ছে।

The post করোনা আয়ের বৈষম্য কমাবে: এস বি আই রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Vbfbdh
Post a Comment (0)
Previous Post Next Post