২০১৯-২০ সালে ট্রেন দুর্ঘটনায় কোনও মৃত্যু ঘটেনি, জানাচ্ছে রেল

নয়াদিল্লি : সুরক্ষাবিধি মানা হয়েছে। তার ফল মিলেছে। রেলমন্ত্রক জানাচ্ছে গত ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কোনও ট্রেন দুর্ঘটনায় কোনও মানুষের প্রাণ যায়নি। ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রেল জানাচ্ছে ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত এই সেফটি রেকর্ড ধরা হয়েছে।

এছাড়াও ২০১৯ সালের পয়লা এপ্রিল থেকে ২০২০ সালের ৮ই জুন পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যু হয়নি ট্রেন দুর্ঘটনায়। ১৮৫৩ সালে যাত্রা শুরু করার পর, এই প্রথম মৃত্যুহীনতার সাফল্য পেল ভারতীয় রেল। ১৬৬ বছরের যাত্রাপথ ২০১৯-২০ সাল বেশ গুরুত্বপূর্ণ হিসেবেনই চিহ্নিত থাকবে বলে জানানো হয়েছে।

রেলের ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে গত ১৫ মাসে কোনও যাত্রীর মৃত্যু ট্রেন দুর্ঘটনার জন্য ঘটেনি। রেলের সুরক্ষাবিধি কড়াকড়ি করার জন্যই এই সাফল্য বলে মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তি জানাচ্ছে। যাত্রী স্বাচ্ছন্দ্য ও যাত্রী নিরাপত্তা ভারতীয় রেলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য একাধিক রেলব্রিজ তৈরি, লেভেল ক্রসিংগুলির দিকে নজর দেওয়ার মত কাজ করে চলেছে রেল।

রেল জানাচ্ছে সিগন্যালিং প্রক্রিয়ায় উন্নতি ঘটানো হয়েছে। ট্র্যাক মুভমেন্টে জোর দেওয়া হয়েছে। রেলকর্মীদের প্রশিক্ষণ, সুরক্ষাকবচ আরও জোরদার করার দিকে নজর দেওয়া হয়েছে। ২০১৯-২০ সালে ১২৭৪টি প্রহরীবিহীন লেভেল ক্রসিং সরানো হয়েছে। ২০১৮-১৯ সালে এই ধরণে লেভেল ক্রসিং সরিয়ে দেওয়ার সংখ্যা ছিল ৬৩১। লেভেল ক্রসিংগুলিকে পরস্পরের সঙ্গে জোড়া হয়েছে। মেকানিক্যাল সিগন্যালিং সিস্টেম সরিয়ে আনা হয়েছে ইলেকট্রমিক সিগন্যালিং সিস্টেম। ২০১৭-১৮ সালে রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষ প্রকল্প নেওয়া হয়। বরাদ্দ করা হয় ১লক্ষ কোটি টাকা। আগামী পাঁচ বছরে গড়ে ২০ হাজার কোটি টাকা করে খরচ করার পরিকল্পনা কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছে রেল।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই দু’বছরে ৪৯ হাজার ৭৯০ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছিল রেলপুলিশ৷ বেশিরভাগ মৃত্যু রেলের উত্তর শাখায় হয়েছে৷ সেখানে সংখ্যাটা ৭ হাজার ৯০৮ জন৷ তারপরেই আছে দক্ষিণ রেল৷ সেখানে সংখ্যাটা ৬ হাজার ১৪৯ জন৷ রেলের পূর্ব শাখাও খুব পিছিয়ে নেই৷ সেখানে গত দু’বছরে ৫ হাজার ৬৭০ জনের মৃত্যু হয়েছে৷ চলতি বছর দেশে যত রেল দুর্ঘটনা হয়েছে সেগুলিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছিল।

The post ২০১৯-২০ সালে ট্রেন দুর্ঘটনায় কোনও মৃত্যু ঘটেনি, জানাচ্ছে রেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UAZf3A
Post a Comment (0)
Previous Post Next Post