দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার , কলকাতা : শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে।

ওডিশার ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে শনিবার ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদের জন্য। আসনসোল ২৩.৮ বালুরঘাট ২৭.৪ বাঁকুড়া ২৩.৮ ব্যারাকপুর ২৪.৩ বহরমপুর ২৫.৬ বর্ধমান ২৪ ক্যানিং ২৭.৪ কোচবিহার ২৪.১ দার্জিলিং ১৬.৫ ডায়মন্ডহারবার ২৯ দিঘা ২৮.৭ কলকাতা ২৬ মালদহ ২৫.২ পুরুলিয়া ২৫.৪ শিলিগুড়ি ২৪.৯ শ্রীনিকেতন ২৪.৪।

এদিকে উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তার জেরেই উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলবে অতি ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে দার্জিলিং সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকায় ২০০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের বাকি জেলা দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।

কোচবিহারে ৭৫.৯, জলপাইগুড়িতে ১৪৫.৮, শিলিগুড়িতে ৭৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঝালং-এ ৭৭.৬, এনএইচ ৩১-তে ৮৪.৪, ফালাকাটায় ৭০.২, মাথাভাঙা ১৩৫.০ , আলিপুরদুয়ারে ১০৫.০, কোচবিহারে ৯৮.২, চেপানে ৭৯.০, বারোবিশা ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিকিমের মঙ্গনে ১৪৭.২, সিঙ্ঘিক ১০২.৮, সঙ্কলনে ১৬৬.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

The post দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3g4b0YM
Post a Comment (0)
Previous Post Next Post