মাত্র ২০ মিনিটেই ধরা পড়বে করোনা, কম দামে টেস্ট কিট হায়দরাবাদ আইআইটির

নয়াদিল্লি: ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি, হায়দরাবাদের গবেষকরা দাবি করলেন বিরাট সাফল্যের। তাঁদের দাবি, তাঁরা এমন একটি টেস্ট কিট তৈরি করেছেন, যা করোনা পরীক্ষার মাত্র ২০ মিনিটের মধ্যে ফলাফল জানাবে।

গবেষকরা দাবি করেছেন, বিকল্প পরীক্ষার পদ্ধতিটি বিপরীত ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) এর ভিত্তিতে নয়- এই পদ্ধতিটি বর্তমানে করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা হচ্ছে।

যে টেস্ট কিট আইআইটি তৈরি করেছে, তাঁর এক একটির দাম পড়ছে ৫৫০ টাকা, কিন্তু যখন অনেকগুলি একসঙ্গে তৈরি করা হবে, তখন এর দাম ৩৫০ টাকা অবধি নেমে যেতে পারে।

গবেষকরা জানিয়েছেন, আমরা এমন একটি টেস্টিং কিট তৈরি করেছি ২০ মিনিটের মধ্যে কোনও রোগীর করোনা টেস্টের ফলাফল জানিয়ে দিতে পারে।

আইআইটি-হায়দরাবাদের অধ্যাপক শিব গোবিন্দ সিং পিটিআইকে বলেছেন, এই কিটের বৈশিষ্ট্য হল, এটি বিপরীত ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) পদ্ধতিতে কাজ করে। জানানো হয়েছে এই টেস্টিং কিট সহজেই সব জায়গায় বহন যোগ্য।

আইআইটি-হায়দরাবাদ দেশের দ্বিতীয় একাডেমিক প্রতিষ্ঠান যারা করোনাব ভাইরাসের পরীক্ষার কিট সামনে আনল। এর আগে আইআইটি দিল্লি রিয়েল-টাইম পিসিআর ভিত্তিক ডায়াগনস্টিক অ্যাসের জন্য আইসিএমআর অনুমোদন পায়।

অন্যদিকে আইআইটি হায়দরাবাদ এমন সময়ে এই কিট সামনে আনল, যখন করোনায় রীতিমতো ডুবছে দেশ। শনিবার সকাল পর্যন্তও আক্রান্তের সংখ্যা ভারত ছিল ষষ্ঠ স্থানে। এবার সেই সংখ্যা পেরিয়ে গেল ২ লক্ষ ৪১ হাজার। পরিসংখ্যানে স্পেনকে ছাপিয়ে পঞ্চম স্থানে উঠে এল ভারত। যাতে উদ্বেগ বাড়ল আরও খানিকটা।

The post মাত্র ২০ মিনিটেই ধরা পড়বে করোনা, কম দামে টেস্ট কিট হায়দরাবাদ আইআইটির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/376RO9m
Post a Comment (0)
Previous Post Next Post