করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১.১ মিলিয়ন ডলারের বিল ধরাল হাসপাতাল

ওয়াশিংটন: করোনা আক্রান্ত ৭০ বছরের এক ব্যক্তিকে ১.১ মিলিয়ন ডলার বিল ধরাল হাসপাতাল। মার্কিনযুক্তরাষ্ট্রের এই ঘটনায় রীতিমত তাজ্জব অনেকেই।

৪ মার্চ উত্তর-পশ্চিমাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি হন মাইকেল ফ্লোর। সেখানে ৬২ দিন সেখানে ছিলেন তিনি। একসময় তাঁর অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, যে নার্সরা তাঁর বাড়িতে ফোন করে পরিবার প্রিয়জনের সঙ্গে কথা পর্যন্ত বলে দিয়েছিলেন।

তবে তিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠেন। ৫ মে তাঁকে ছুটি দেওয়া হয়। এরপর তাঁকে হাসপাতাল থেকে ধরানো হয় ১৮১ পৃষ্ঠার একটি বিল। মাইকেল সংবাদপত্রকে জানিয়েছে, তাঁর মোট বিলের পরিমাণ ১১ লক্ষ ২২ হাজার ৫০১ ডলার।

বিলে জানানো হয়েছে, ইন্সেন্টেভ কেয়ার রুমের জন্য প্রতিদিন ৯ হাজার ৭৩৬ ডলার, ৪২ দিন জীবাণুমুক্ত ঘর হিসেবে রাখার জন্য ৪ লক্ষ ৯ হাজার ডলার, ২৯ দিনের জন্য ৮২ হাজার ডলার ভেন্টিলেটরের খরচ। মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার সময় জরুরিকালীন ১ লক্ষ ডলার।

উল্লেখ্য, ইতিমধ্যে আমারিকায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৭ হাজার মানুষের। মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১২ হাজার। সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ লক্ষের বেশি। বাকিদের এখনও চিকিৎসা চলছে।

দেশের মধ্যে নিউয়র্কের মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৩ হাজার। মৃত্যু হয়েছে ৩০ হাজারেরও বেশি। তবে চলতি জুনে কিছুটা করোনা প্রকোপ কমেছে আমেরিকায়।

The post করোনা যুদ্ধে জয়ী হয়েছেন, ১.১ মিলিয়ন ডলারের বিল ধরাল হাসপাতাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UIlpRx
Post a Comment (0)
Previous Post Next Post