স্বজনপোষণ নয়, সুশান্তের গুণে মুগ্ধ হয়েছিলেন এই তারকারা

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি তাঁর অনুরাগীরা। জানা যাচ্ছে অবসাদের জন্যই এমন কঠিন পদক্ষেপ বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু সে অবসাদের কারণ ঠিক কী তা এখনও স্পষ্ট নয়। কারণ কোন সুইসাইড-নোট রেখে যাননি সুশান্ত। যদিও অনেকের দাবি বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণের কারণে তিনি অবসাদে চলে গিয়েছিলেন। একের পর এক ছবি হাতছাড়া হয়েছিল বলেও শোনা যায়। বেশ কিছু পুরনো ভিডিও থেকে দেখা যায় বহু চ্যাট শোতে তাঁকে নিয়ে মশকরা করেছেন স্টারকিডরা। সুশান্তের অনুরাগীদের দাবি এইসব দেখেই নিজেকে বহিরাগতের মত অনুভব করতেন সুশান্ত।

কিন্তু তার মধ্যেও কয়েকজন অভিনেতা সুশান্তের কাজকে পছন্দ করতেন। সুশান্তের অভিনয়ের প্রশংসা জনসমক্ষেই করেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দীপিকা পাডুকোন, কৃতী সানন, এবং অভিনেতা ইমরান হাশমি। এঁরা প্রত্যেকেই কোনো না কোনো সাক্ষাৎকারে সুশান্তের অভিনয়ের প্রশংসা করেছিলেন।

ক্যাটরিনা কাইফ তাঁর একটি ইনস্টাগ্রাম লাইভে জানিয়েছিলেন নতুন দের মধ্যে তাঁর সুশান্তের অভিনয় সবথেকে ভালো লাগে। তখন সুশান্ত সিং রাজপুত সবেমাত্র এম এস ধোনি ছবিতে অভিনয় করেছেন। ক্যাটরিনা সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন ধোনির বায়োপিকে সুশান্তের কাজ খুব ভালো লেগেছে।

অভিনেত্রী দীপিকা পাডুকোনকেও জিজ্ঞাসা করা হয় অভিনয়ের নিরিখে কোন অভিনেতাকে তিনি এগিয়ে রাখেন? উত্তরের দীপিকা জানান সুশান্ত সিং রাজপুতের অভিনয় তাঁর সব থেকে ভালো লাগে।

করণ জোহরের কফি উইথ করণ শোতে বহু অভিনেতা আমন্ত্রণ পেয়ে গিয়েছেন। নবাগত স্টারকিডরাও এই শোতে অংশ নিয়েছেন। কিন্তু সুশান্তকে কখনো ডাকেননি করণ। যদিও করনের শোতেও অভিনেতা ইমরান হাশমি জানিয়েছিলেন সুশান্তের অভিনয় তাঁর ভালো লাগে। এমনকি করণের প্রিয় বরুণ ধাওয়ান এবং রণবীর সিং এর থেকেও সুশান্তকে এগিয়ে রেখেছিলেন ইমরান।

দিলওয়ালে ছবি মুক্তির পর করণ জোহরের চ্যাট শোতে গিয়েছিলেন কৃতী সানন। তিনিও অভিনয়ের নিরিখে সবার উপরে রেখেছিলেন সুশান্ত সিং রাজপুতকে। পরে রাবতা ছবির শুটিংয়ের সময় কৃতীর সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন সুশান্ত। জানা যায় সুশান্তের মতই কৃতীও পড়াশোনায় খুব ভালো। তিনিও ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছিলেন। তাই নিজেদের মধ্যে আলোচনা ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল দুজনের। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

The post স্বজনপোষণ নয়, সুশান্তের গুণে মুগ্ধ হয়েছিলেন এই তারকারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2B3yRsB
Post a Comment (0)
Previous Post Next Post