নয়াদিল্লি: লকডাউনে মালবাহী জায়গা থেকে ব্যপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেল। এখনও পর্যন্ত ৮০০০ কোটির ক্ষতি হয়ে গিয়েছে, তাই এবার আয় বাড়াতে বিভিন্ন মালবাহি ট্রেন পরিষেবায় জনমোহিনী সিদ্ধান্ত নিতে চলেছে রেল।
এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পিয়ূষ গয়াল। মালপত্র পৌঁছে দিয়ে নেটওয়ার্ক আরও শক্ত করতে চাইছে। সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, “বছরের অন্যসময়ের থেকে রেলের মালবহন করে এখনও অবধি ৮,২৮৩ কোটির রোজগার কম হয়েছে”।
সূত্রের খবর, বিভিন্ন রেলওয়ে জোন থেকে স্থানীয় ব্যাবসায়ীদের মালপত্রবহনে সাহায্য করে, পার্সেল পরিষেবা দিয়ে আবার পুরুরুজ্জিবিত করতে চাইছে রেল। বর্তমান প্রচেষ্টা বিশ্বাস অর্জন করা। তাই বিভিন্ন ডিসকাউণ্ট, দেরিতে ডেলিভারির জন্য ক্যাশব্যাক দেওয়ার ভাবনাতেও রয়েছে রেল। এই সকল পরিষেবায় তেজস এক্সপ্রেস দিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
তেজস এক্সপ্রেস ট্রেনের পরিষেবায় মাল পৌঁছতে দেরি হলে সেই সময় টাকা দেওয়া হবে বলেও জানা গিয়েছে। কয়লামন্ত্রক এবং কল ইণ্ডিয়াকে এই বিষয়টি নিয়ে একটি প্ল্যান প্রস্তুত করতে বলা হয়েছে যা ওডিশা থেকে দক্ষিণ ভারতে যায়।
ইতিমধ্যেই ভারতীয় রেল সুরক্ষিত পরিবহণের মাধ্যম মামলায় ইতিহাস সৃষ্টি করল। ভারতীয় রেল অনুযায়ী, এপ্রিল ২০১৯ থেকে এখনও পর্যন্ত কোন রেল দুর্ঘটনায় এক জন যাত্রীরও মৃত্যু হয়নি। এটা রেলের ১৬৬ বছরের ইতিহাসে সবথেকে কীর্তিমান রেকর্ড। রেলওয়ে এপ্রিল ২০১৯ থেকে মার্চ ২০২০ পর্যন্ত আর এরপর ৮ জুন ২০২০ পর্যন্ত সবথেকে ভালো সুরক্ষা রেকর্ড দায়ের করেছে। জানিয়ে দিই, আমদের দেশে রেলের পরিচালন ১৮৫৩ সালে শুরু হয়েছিল।
রেলওয়ের ১৬৬ বছরের ইতিহাসে এটাই প্রথম ১৫ মাস, যেখানে কোন রেল দুর্ঘটনায় রেল যাত্রীর মৃত্যু হয়নি। রেলওয়ে অনুযায়ী, দুর্ঘটনা এড়াতে প্রতিটি বিন্দুতে কাজ করা হয়েছে। রেল যাত্রাকে সুরক্ষিত বানানোর জন্য দেশজুড়ে গার্ড যুক্ত রেলওয়ে ক্রসিংয়ের জায়গায় রোড ওভার ব্রিজ আর রোড আন্ডার ব্রিজ বানানো হয়েছে। এছাড়াও পুরনো ব্রিজ গুলোকে আগের থেকে আরও ভালো বানানো হয়েছে। সুরক্ষিত যাত্রার জন্য রেল লাইন গুলোকে বদলানো হয়েছে।
সুরক্ষিত যাত্রার জন্য রেল লাইন গুলোর রক্ষানাবেক্ষণে জোর দেওয়া হয়েছে। রেলের কর্মচারীদের উচ্চ প্রশিক্ষণের সাথে সিগন্যাল প্রণালী উন্নত করা আর সুরক্ষা কাজে আধুনিক টেকনোলোজি ব্যবহার করা হয়েছে। এর সাথে সাথে ট্রেনের পুরনো কামরা গুলোর জায়গায় নতুন করে আধুনিক এবং সুরক্ষিত কামরা জোড়া হয়েছে।
The post লকডাউনে ৮০০০ কোটির ক্ষতি, আয় বাড়াতে লোভনীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাকের ভাবনায় রেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UztqrR