সরকারি কোয়ারেন্টাইনে খরচের হিসেব নিয়ে রাজ্যকে খোঁচা সুজনের

কলকাতা: এবার কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। রাজ্যের জেলায়-জেলায় কোয়ারেন্টাইন সেন্টারের খরচ নিয়ে রাজ্যের দেওয়া হিসেবের পরিপ্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন এই বাম নেতা। এব্যাপারে শাসকদল তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সুজন। কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।

লকডাউনের জেরে দেশের একাধিক রাজ্যে আটকে পড়েছিলেন লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক। রেল ও সংশ্লিষ্ট রাজ্যগুলির উদ্যোগে আটকে পড়া শ্রমিকদের তাঁদের নিজেদের রাজ্যে ফেরানো হয়। এখনও অনেকে ফিরে আসছেন তাঁদের রাজ্যে। এদিকে, বাংলাতেও গত কয়েক সপ্তাহে লক্ষ-লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছেন। পরিযায়ীরা রাজ্যে ফিরতেই করোনার সংক্রমণ অনেকটাই বেড়ে গিয়েছে।

ভিনরাজ্য থেকে ফেরা পরিযায়ীদের জন্য জেলায়-জেলায় খোলা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। রাজ্য প্রশাসনের উদ্যোগে সেখানেই রাখা হচ্ছে পরিযায়ীদের। সরকারি কোয়ারেন্টাইন সেন্টারগুলিরগুলির জন্য ৩ কোটি টাকা দৈনিক খরচ হচ্ছে বলে দাবি রাজ্যের, এমনই তথ্য টুইটে জানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

কোয়ারেন্টাইন সেন্টারের খরচ নিয়ে রাজ্য সরকারের তুমুল সমালোচনায় সরব সুজন চক্রবর্তী। এব্যাপারে শাসকদল তৃণমূলকেও একহাত নিয়েছেন সুজন। সিপিএম বিধায়কের রোষের মুখে পড়েছেন খোদ মুখ্যমন্ত্রীও।

টুইটে সুজন চক্রবর্তী এপ্রসঙ্গে লিখেছেন, ‘রাজ্যে তথ্যের কোন মা বাপ থাকছে না! পদে পদে মিথ্যা। সরকারি কোয়ারান্টাইনের খরচ দিনে নাকি ৩ কোটি টাকা। আছেন ২২ হাজার জন। সরকারেরই হিসাব। তাহলে মাথাপিছু দৈনিক খরচ ১৩ শত টাকা। কেউ বিশ্বাস করবেন? হোটেলের খরচকেও হার মানায় যে! এখানেও কাটমানি? কত? ৮০ শতাংশ? উত্তর দেবেন @MamataOfficial?’

যদিও সুজন চক্রবর্তীর তোলা এই অভিযোগের প্রেক্ষিতে পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্য সরকারের তরফে। এমনকী শাসকদল তৃণমূলের কোনও নেতাও সুজনের অভিযোগ নিয়ে মুখ খোলেননি। প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

The post সরকারি কোয়ারেন্টাইনে খরচের হিসেব নিয়ে রাজ্যকে খোঁচা সুজনের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XIh9U7
Post a Comment (0)
Previous Post Next Post