মুম্বই- অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে কেদারনাথ ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। ছবিতে দুজনের রসায়নও বেশ নজর কেড়েছিল দর্শকদের। সেই ছবি নিয়ে বেশ কিছু প্রোমোশনের ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে সারা বলছেন সুশান্ত সাহায্য ছাড়া কোনভাবেই এই ছবিতে অভিনয় করতে তিনি পারতেন না। এটি সারার প্রথম ছবি ছিল।
ভিডিওয় সারা বলেছিলেন, “আমি জানিনা কেমন অভিনয় করেছি ছবিতে। আমি সত্যিই অনেক চেষ্টা করেছি। কিন্তু আমার মনে হয় সুশান্ত না থাকলে এটা আমার পক্ষে করা কোনভাবেই সম্ভব হতো না। ও আমাকে ভীষণ সাহায্য করেছে।”
সারা এও বলেছেন ছবিতে হিন্দি সংঋপগুলি ভালোভাবে বলার জন্য সুশান্ত তাঁকে সাহায্য করেছেন। অভিনেত্রী সেই প্রমোশনাল ইভেন্টে বলেছিলেন, “এমন কিছু কিছু দিন ছিল যখন আমি কিছুই বুঝতে পারতাম না, আমার বেশ ভয় লাগত। কিন্তু ওঁর সাহায্যের হাত সবসময় থাকতো। যেটুকু ভাঙাচোরা হিন্দি আমি বলতে পারি সেটুকুও আমি সুশান্তের থেকেই শিখেছি।”
প্রসঙ্গত, ১৪ জুন নিজের ঘরে আত্মঘাতী হয় সুশান্ত সিং রাজপুত। পুলিশের প্রাথমিক তদন্তে থেকে জানা যাচ্ছে গত ছয় মাস ধরে অবসাদে ভুগছিলেন সুশান্ত। যদিও তার ঘর থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। ডিপ্রেশন এবং হাই প্রেসার এর কিছু ওষুধ পাওয়া গিয়েছে অভিনেতার ঘর থেকে। কিন্তু অবসাদের কারণ টা ঠিক কী। তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
ঠিক এক মাস আগের একটি পোস্ট দেখে বোঝা যায় দেখে বোঝা যায় অবসাদের সঙ্গে তিনি লড়াই করছিলেন। চেষ্টা করছিলেন যাতে সুস্থ জীবনযাপন করা যায়। ৫ মে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন সুশান্ত। ছবির ক্যাপশনে লিখেছিলেন ঠিক কী কী করলে সুস্থ জীবনযাপন করা যায়।
তিনি লিখেছিলেন, “শেষ কয়েক মাসে আমি কয়েকটি জিনিস চেষ্টা করেছি।” তিনি বলেছিলেন এই কাজগুলি তে সময় ইনভেস্ট করলে পরিবর্তে ভালো থাকা যায়। এই কাজ গুলির মধ্যে ছিল, প্রত্যেকদিন ৭ ঘন্টা টানা ঘুম, নিয়মিত মেডিটেশন করা, একটি জার্নাল লেখা, নিয়মিত শরীর চর্চা করা, কিছুটা সময় ডিজিটাল দুনিয়ায় দেওয়া, মাঝেমধ্যে উপবাস করা। তিনি মনে করেছিলেন জীবনের গুণমান বাড়ানো যায় এই কাজগুলি করে।
The post ‘এই ভাঙাচোরা হিন্দিটুকুও সুশান্ত শিখিয়েছে’, সারা আলি খানের ভিডিও ভাইরাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZlALNx