ঋণখেলাপি চোকসি-মোদীর ১৩৫০ কোটি টাকার সম্পত্তি দেশে ফেরাল ইডি

নয়াদিল্লি : হংকং থেকে ২৩০০ কেজির হিরে ও মুক্তো-সব মিলিয়ে ১৩৫০ কোটি টাকার সম্পত্তি দেশে ফেরাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার এই বিপুল পরিমাণ সম্পত্তি ফেরায় ইডি। এই পুরো সম্পত্তি ঋণখেলাপি নীরব মোদী ও মেহুল চোকসির বলে জানা গিয়েছে। এর ফলে বড়সড় সাফল্য পেল ইডি।

জি মিডিয়ার এক সূত্র বলছে যে ১০৮টি কনসাইমেন্ট নিয়ে ফিরেছেন ইডির আধিকারিকরা, তার মধ্যে ৩২টি নীরব মোদীর সম্পত্তি ও বাকি মোহুল চোকসির ফার্ম থেকে উদ্ধার করা হয়েছে। পালিশ করা হিরে, মুক্তো, রুপোর গয়না মিলিয়ে মোট ১৩৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, যখন নীরব মোদী ও মেহুল চোকসির বিরুদ্ধে যখন তদন্ত শুরু হয়, এই সব সম্পত্তি দুবাই পাঠিয়ে দেওয়া হয়। সেই সব সম্পত্তি আবার দুবাই থেকে তদন্তের স্বার্থে নিয়ে যাওয়া হয় হংকংয়ে। এর আগে ভারত থেকেও এই দুই ঋণখেলাপির প্রচুর সম্পত্তি উদ্ধার করেছে ইডি।

ইডি খবর পেয়েছিল ২০১৮ সালের জুলাই মাসেই নীরব মোদী ও মেহুল চোকসি তাদের সম্পত্তির একটা বড় অংশ দুবাই থেকে হংকংয়ে স্থানান্তরিত করে দিয়েছে। এই বিষয়ে বেশ কয়েকবার হংকং সরকারের সঙ্গে আলোচনা করেছেন ইডির আধিকারিকরা। তারপরেই সম্পত্তি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় ইডি। হংকং সরকারের সঙ্গে আইনী চুক্তির পরেই এই কাজে এগোয় ইডি বলে খবর।

প্রসঙ্গত, তথ্যের অধিকার আইনের আন্দোলনকারী এক কর্মী সাকেট গোখলে বিভিন্ন ব্যাংক থেকে অদেয় ঋণের অর্থ কতটা কি মুছে ফেলা হচ্ছে সেই তথ্য জানতে চেয়েছিলেন। সাকেট জানতে চেয়েছিলেন, এই উপর তলার ৫০ জন সক্ষম ঋণখেলাপিকে কত টাকা এভাবে ছাড় দেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এই অংকটা ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা। রিজার্ভ ব্যাংকের দেওয়া এই তালিকায় নীরব মোদীর সহযোগী মেহুল চোকসির গীতাঞ্জলি জেমস শুধু নেই আরও পাঁচ হিরে ব্যবসায়ী রয়েছে। রয়েছে বাবা রামদেব এন্ড বালকৃষ্ণ গ্রুপের রুচি সোয়া ইন্ডাস্ট্রিজ। ৯০০০ কোটি টাকা ঋণ পরিশোধ না করে বিদেশে পলাতক লিকার ব্যারণ বিজয় মালিয়াও রয়েছেন এই সুবিধাভোগীদের তালিকায়।

The post ঋণখেলাপি চোকসি-মোদীর ১৩৫০ কোটি টাকার সম্পত্তি দেশে ফেরাল ইডি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cT21Ym
Post a Comment (0)
Previous Post Next Post