প্রতীতি ঘোষ, হাবড়া : মাস্ক না পড়ে আসায় রোগী দেখতে নারাজ চিকিৎসক। ফলে চিকিৎসা না পেয়ে হাসপাতালেই ছটফটিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ ব্যক্তি। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বিষয়টি বাড়ির লোকের নজরে পড়ে যাওয়ায় তাঁরা ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু রোগীর মুখে মাস্ক না থাকায়, সেই রোগীকে ওই হাসপাতালের ডাক্তাররা দেখতে অস্বীকার করেন বলে অভিযোগ।।
পরবর্তী সময়ে ওই রোগীর মৃত্যু হলে রোগীর পরিবারের সদস্যরা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভাঙচুর করে । পরে হাবড়া থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন । গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার বনবনিয়া চন্ডীতলা এলাকায়।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম গৌতম দাস (৪২)। পেশায় তিনি গাড়ি চালক। এদিন তিনি মালিকের সঙ্গে অশান্তি করে বাড়িতে এসে গলায় লুঙ্গির ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।
বিষয়টি পরিবারের লোকজন দেখামাত্রই তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু সেই সময় কর্তব্যরত ডাক্তার রোগীর মুখে মাক্স নেই কেন ? সেই প্রশ্ন তুলে ওই রোগীকে দেখতে অস্বীকার করেন।
আর তারপরেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। মৃত রোগীর পরিবারের লোকজন হাসপাতালের জরুরী বিভাগের জানালার কাচ ভাঙচুর করেন। হাসপাতালে ভাঙচুর করতে গিয়ে আহত হয় আরও দুজন উত্তেজিত জনতা। তাঁদের মধ্যে একজন হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন এবং অপরজনকে পাঠানো হয়েছে বারাসত জেলা হাসপাতালে।
মৃত গৌতম দাসের পরিবারের লোকজনের অভিযোগ, একজন মরণাপন্ন রোগীকে নিয়ে হাসপাতালে আসবো, না তার মাক্স পড়াবো? এই নিয়ে হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৃতের পরিবারের সদস্যরা। শনিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।
The post মাস্ক না পড়ে আসায় রোগী দেখতে নারাজ ডাক্তার, হাসপাতালেই মৃত্যু প্রৌঢ়ের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AtROEG