প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন চরণ শেঠি

ওডিশা:  প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন চরণ শেঠি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। প্রবীণ এই রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিকমহলে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, ‘শেঠির মৃত্যু রাজ্য-রাজনীতিতে একটি শূন্যতার সৃষ্টি করেছে।’

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মৃত্যুতে এদিন গভীর শোকপ্রকাশ করেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। তাঁর পরিবারের প্রতি সমবেদনাও জানান। সে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওডিশা একজন উচ্চমানের রাজনীতিককে হারাল।

জানা গিয়েছে, দীর্ঘদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্ব সামলেছেন শেঠি। বিশেষ করে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী জমানার ২০০০ সাল থেকে ২০০৪ পর্যন্ত এনডিএ সরকারের তিনি ছিলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের মন্ত্রী। ওডিশার জনদরদী নেতা ছিলেন তিনি। আর সেই কারণেই ভদ্রক লোকসভা আসন থেকে আটবার সাংসদ হয়েছেন।

শুধু তাই নয়, ওডিশা বিধানসভা থেকেও দুবার বিধায়ক হন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি বার্ধক্যজনিত একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, রবিবার রাতে অর্জুন চরণ শেঠিকে ওডিশার একট বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সবরকম চেষ্টা করা হয়। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

The post প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন চরণ শেঠি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3h7KS0m
Post a Comment (0)
Previous Post Next Post