হাসপাতালের সামনে চিকিৎসার জন্য অপেক্ষা আহত বাঁদরের, ভাইরাল ভিডিও

বেঙ্গালুরু : এক মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ভিডিওটা নজর কাড়ল সবার। ফেসবুকে লেটস গো ডানডেলি নামের এফবি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। তাতে দেখা যায় কর্ণাটকের ডানডেলিতে পাতিল হাসপাতালের সামনে অপেক্ষারত এক বাঁদর। পাতিল হাসপাতালের গেটের ঠিক সামনে বসে রয়েছে সে। আহত অবস্থায়। ঠিক যেন অপেক্ষা করছে একটু চিকিৎসার জন্য। সুস্থ হওয়ার আশায় বসে রয়েছে হাসপাতালের সামনে।

এই ভিডিও স্বাভাবিকভাবেই ভাইরাল হল। পরে ওই বাঁদরটির ওপর নজর পড়ে জনা কয়েক স্বাস্থ্যকর্মীর। হাসপাতালের দরজা থেকে বাঁদরটিকে তুলে আনা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভিতরে। সেখানে রীতিমত চিকিৎসা চলে তাঁর। ক্ষতের চিকিৎসা করে ওষুধ দেওয়া হয়।

এই ভিডিও পোস্ট করে লেখা হয়েছে ডানডেলির পশুরাও কত স্মার্ট, সেটাই দেখার বিষয়। ভিডিওটি ১৭ হাজার ভিউ পেয়েছে। অজস্র লাইক ও কমেন্ট পেয়েছে। যে স্বাস্থ্যকর্মীরা এই করোনা আবহের কাজের চাপেও আহত বাঁদরটিকে সেবা করেছেন, তাঁদের উদ্যোগের প্রশংসা করেছেন নেটিজেনরা। ভগবান তাঁদের আশীর্বাদ দেবেন বলে কমেন্ট করা হয়েছে।

এদিকে, দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। নতুন করে আক্রান্ত ও মৃতের জেরে দেশে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা এসে পৌঁছেছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৮৩ তে। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ টি। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। বর্তমানে দেশজুড়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭৪৫ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবর সামনে এসেছে।

দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। হিসেব বলছে মহারাষ্ট্রে ৯০ হাজার ৭৮৭ জন আক্রান্তের মধ্যে ৪২ হাজার ৬৩৮ জন সুস্থ হয়ে উঠেছে। মঙ্গলবারে মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২২৫৯ জন। দেশজুড়ে ২৪ ঘন্টায় মোট ৯৯৮৭ জন আক্রান্ত হওয়ার ৪ ভাগের ১ ভাগ এ রাজ্যেই।

এদিকে, রিপোর্ট বলছে দিল্লিতে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি এতটাই খারাপ যে ৩১শে জুলাইয়ের মধ্যে শুধু দিল্লিতেই করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াবে ৫.৫ লক্ষ। ফলে মাত্র ৫২ দিনের মধ্যে আরও ৬০ হাজার আসন শুধু করোনা আক্রান্তদের জন্যই তৈরি করতে হবে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারকে।

The post হাসপাতালের সামনে চিকিৎসার জন্য অপেক্ষা আহত বাঁদরের, ভাইরাল ভিডিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3faxA1h
Post a Comment (0)
Previous Post Next Post